shono
Advertisement

Breaking News

'জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়', 'লক্ষ্মণ' সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়

অরুণ গোভিলের মুখের সারল্য যেন 'রাম' রণবীরে অনুপস্থিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যকে এমনটাই বললেন পর্দার লক্ষ্মণ সুনীল লাহিড়ী
Published By: Kasturi KunduPosted: 08:11 PM Aug 13, 2026Updated: 08:29 PM Aug 13, 2026

আটের দশকের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিক 'রামায়ণ'। রামানন্দ সাগরের সেই বিখ্যাত টিভি শো আজও দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। সেই স্মৃতি উসকে চলতি বছরের দিপাবলীতে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'। সিনেমার ট্রেলার মুক্তির পর সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। এবার সেই 'রামায়ণ' নিয়ে নিজের মত ব্যক্ত করলেন পর্দার লক্ষ্মণ সুনীল লাহিড়ী। ১৯৮৭ সালে সম্প্রচারিত পৌরাণিক ধারাবাহিক 'রামায়ণ'এ তাঁর অভিনয় আজও ভোলেনি দর্শক। তাঁর মতে, রামের চরিত্রে রণবীর একেবারে বেমানান। এরপর জেন জি, জেন আলফা শব্দবন্ধনী প্রসঙ্গে বক্তব্য, এগুলো ভারতীয় সংস্কৃতির অংশ নয়। এই মন্তব্যে কটাক্ষে বিদ্ধ পর্দার লক্ষ্মণ।

Advertisement

এই মুহূর্তে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস থেকে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একগুচ্ছ অভিযোগের বিরুদ্ধে জেন জির আন্দোলনে উত্তাল দেশ। সেই জেন জি, জেন আলফা শব্দে আপত্তি জানালেন সুনীল। তাঁর মতে, এধরনের শব্দগুলো ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে। সঠিক শব্দচয়নের পরামর্শ দিয়েছেন পর্দার লক্ষ্মণ সুনীল লাহিড়ী। একটি ভিডিওবার্তায় তাঁর দাবি, জেন জি , জেন আলফা শব্দবন্ধনীর ব্যবহারে ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।

জেন জি

এক্স হ্যান্ডলে নিজের মতামত পোষণ করে সুনীলের দাবি, "জেন জি, জেন আলফার মতো শব্দগুলো আমাদের সংস্কৃতির অংশ নয়। সঠিক শব্দ বেছে নেওয়াই প্রকৃত আধুনিকতা। আমাদের ভারতীয় মূল্যবোধ রক্ষার্থে গুরুকুল ব্যবস্থা অপরিহার্য।" তাঁর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড়।

এক নেটাগরিকের মন্তব্য, 'সময়ের প্রবাহকে মেনে নেওয়াই সনাতন সংস্কৃতির অংশ। সত্যযুগ, গুরুকুল, জেন জি, জেন আলফা, বিটা, গামা, ডেল্টা, কাপ্পা যাই হোক না কেন সবাইকে অন্তর্ভুক্ত করে। সকলকে সঙ্গে নিয়ে চলাই প্রকৃত সনাতন সংস্কৃতি। লাহিড়ীজি, এখন নিশ্চয়ই আপনি গরুর গাড়ি চড়বেন না।'

অপর এক নেটিজেনের খোঁচা, 'টিশার্ট পরবেন না। ওটাও আমাদের সংস্কৃতি না। ইংরাজি মাধ্যম স্কুলে পড়াবেন না। ওটাও আমাদের সংস্কৃতি বিরুদ্ধ। আপনার সন্তানদের সংস্কৃতি শেখান।' সেলিব্রিটি মানেই ঠোঁটের ডগায় ইংরাজি। সেই মর্মে এক সোশাল মিডিয়া ব্যবহারীর হেঁয়ালি, 'তাহলে সংস্কৃতিতে কথা বলুন। কেউ তো আপত্তি জানাচ্ছে না। অথচ ইংরাজি ছাড়া কিঠুই বলতে পারেন না।'

'রাম' রণবীর

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রাম অবতারে রণবীর লুক প্রসঙ্গে বলেন, "অরুণ গোভিলের মুখের সারল্য যেন অনুপস্থিত। তবে আমি আশাবাদী রণবীর তাঁর অভিনয় দক্ষতায় চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement