shono
Advertisement
Ranbir Kapoor Ramayana

'শত কোটি মানুষের বিবেক রক্ষক শ্রীরাম', আমেরিকায় রাম-দর্শনের প্রচার রণবীর কাপুরের

'রামায়ণ'ই বদলে দিল রণবীর কাপুরের জীবনদর্শন। দেশ নয়, বিদেশে মাটি থেকেই রামনামের প্রচার শুরু বলিউড সুপারস্টারের।
Published By: Sandipta BhanjaPosted: 04:09 PM Mar 31, 2026Updated: 04:15 PM Mar 31, 2026

রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। এবার মার্কিন মুলুক থেকে গোটা বিশ্বের কাছে রামদর্শনের মাহাত্ম্য তুলে ধরলেন অভিনেতা। রণবীর কাপুরের মন্তব্য, "বিশ্বের শতকোটি মানুষের বিবেক রক্ষক শ্রীরাম।"

Advertisement

"প্রতিকূল পরিস্থিতিতে অদম্য মানসিক শক্তি ও সংকল্পের পথ দেখান যিনি, তিনিই আদতে রাম। শ্রীরাম সহমর্মিতা, সাহস, ন্যায়পরায়ণতা এবং ক্ষমার মূর্ত প্রতীক। সেইজন্যেই তাঁকে 'মর্যাদা পুরুষোত্তম' অভিধায় ভূষিত করা হয়।..."

আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। রামনবমীর দিনই নির্মাতারা জানিয়েছিলেন, ২ এপ্রিল হনুমান জয়ন্তীর শুভক্ষণে 'রামায়ণ'-এর ঝলক প্রকাশ্যে আনবেন। তার প্রাক্কালে মার্কিন মুলুক থেকে 'রামায়ণ'-এর প্রচার শুরু করলেন রণবীর কাপুর। সোমবার পরিচালক নীতেশ তিওয়ারির সঙ্গে লস অ্যাঞ্জেলসের এক অনুষ্ঠানে মেগাবাজেট এই পিরিয়ড ড্রামার ঝলক উন্মোচন করেন অভিনেতা। সেখানেই গোটা বিশ্বের দরবারে রামের আদর্শ, মূল্যবোধ এবং তাঁর দর্শনের কথা তুলে ধরেছেন সুপারস্টার কাপুর। অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে 'মর্যাদা পুরুষোত্তম'-এর ঐতিহ্য নিয়ে আলোচনা চলছিল। সেখানেই 'রাম'কে মানুষের বিবেক এবং চেতনা হিসেবে ব্যাখ্যা করেন তিনি। রণবীরের কথায়, "রামের আদর্শ অবিনশ্বর। বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিবেক ও নৈতিকতার রক্ষক হিসেবে বিরাজমান প্রভু রাম। এবং আমাদের অবর্তমানেও তিনি একইভাবে মানুষের চেতনায় থাকবেন।"

রাম অবতারে রণবীর কাপুর। ছবি- সংগৃহীত

রণবীর শেখালেন কীভাবে মানুষের মনেই রাম-রাবণের অস্তিত্ব বিরাজমান। অভিনেতার মন্তব্য, "প্রতিকূল পরিস্থিতিতে অদম্য মানসিক শক্তি ও সংকল্পের পথ দেখান যিনি, তিনিই আদতে রাম। শ্রীরাম সহমর্মিতা, সাহস, ন্যায়পরায়ণতা এবং ক্ষমার মূর্ত প্রতীক। সেইজন্যেই তাঁকে 'মর্যাদা পুরুষোত্তম' অভিধায় ভূষিত করা হয়। যার অর্থ, এক আদর্শ মানব।" গত নভেম্বর মাসে কয়েক সেকেন্ডের ঝলকেই রাম অবতারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন রণবীর কাপুর। এবার মেগাবাজেট 'রামায়ণ'-এর ঝলক দেখার অপেক্ষায় দর্শকমহল।

রামের ভূমিকায় রণবীর কাপুর যে তাঁর ফিল্মি কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন গড়তে চলেছেন, তা এই ঝলক দেখেই বেশ বোঝা গেল। নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার মার্কিন মুলুকে টিজার উন্মোচন করে সাড়া ফেললেন পরিচালক। বিদেশের মাটি থেকেই রামের প্রচার শুরু করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement