সদ্য মন্দা কেরিয়ারের শাপমোচন ঘটিয়ে দাপুটে প্রত্যাবর্তনে নজির গড়েছিলেন, কিন্তু এর মাঝেই নানাবিধ কারণে বিতর্কে জড়াতে হয় রণবীর সিংকে। কখনও 'কান্তারা' মামলায় বলিউড সুপারস্টারকে নাস্তানাবুদ হতে হয়েছে তো কখনও বা আবার এমন আবহে 'গোদের উপর বিষফোঁড়া'র মতো কাজ করেছে অভিনেতার 'ডন ৩' থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। যার জেরে রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কিন্তু বারবার কেন রণবীর সিংকেই 'টার্গেট' করা হচ্ছে? ইতিমধ্যেই এমন প্রশ্ন উঁকি দিয়েছে বলিমহলে। তবে শত বিতর্ক সত্ত্বেও এযাবৎকাল 'টুঁ' শব্দটি করেননি রণবীর সিং। তবে এবার বড় সিদ্ধান্ত নিলেন।
রণবীর সিং
সিনেপাড়ার অন্দরে ফিসফাস, 'ধুরন্ধর' অভিনেতা নাকি আগামী আঠেরো মাস মৌনব্রত পালন করবেন! সূত্রের খবর, 'ডন ৩' ছাড়ার পর পরবর্তী সিনেমা 'প্রলয়'-এর মন দিয়েছেন অভিনেতা। অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের খেয়াল রাখার পাশাপাশি রণবীর বর্তমানে সেই সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। উপরন্তু একের পর এক বিতর্কে জেরবার অভিনেতার জীবন। আর সেসব মিলিয়েই নাকি তিতিবিরক্ত 'ধুরন্ধর' অভিনেতা! যার জেরে আগামী ১৮ মাস এপ্রসঙ্গে কারও সঙ্গে কোনও বার্তালাপ না করার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। সম্প্রতি বলিউডের তাবড় এক সাংবাদিক জানিয়েছেন, চলতি বিতর্কের আবহে তিনি সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। এরপরই জানতে পারেন যে, সব জেনেবুঝেই সচেতনভাবে চুপ রয়েছেন তিনি। ওই সাংবাদিক জানিয়েছেন, "আমি ব্যক্তিগতভাবে রণবীরের সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাকে জানিয়েছেন, 'ডন ৩' বিতর্ক নিয়ে কোনও কথা বলবেন না। অন্তত ১৮ মাস কোনও সাক্ষাৎকারও দিতে নারাজ তিনি।"
ফারহানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই বলিউড কার্যত কোণঠাসা রণবীর! যার জেরে তাঁর আসন্ন সিনেমার ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। অতঃপর 'ডন ৩' বিতর্কই যে রণবীর সিংয়ের জন্য এখন 'অভিশাপ' হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য। তবে বারবার নেতিবাচক কারণে চর্চার শিরোনামে নাম লেখালেও রণবীর সিং রয়েছেন নিজের ছন্দে মজে।
শেষমুহূর্তে 'ডন ৩' সিনেমা ছেড়ে মারাত্মক বিপাকে পড়েছেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে শুটিং শুরুর ঠিক আগে নাকানি-চোবানি খাওয়ানোর জেরে সুপারস্টারের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া'। ফারহানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই বলিউড কার্যত কোণঠাসা রণবীর! যার জেরে তাঁর আসন্ন সিনেমার ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। অতঃপর 'ডন ৩' বিতর্কই যে রণবীর সিংয়ের জন্য এখন 'অভিশাপ' হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য। তবে বারবার নেতিবাচক কারণে চর্চার শিরোনামে নাম লেখালেও রণবীর সিং রয়েছেন নিজের ছন্দে মজে। 'ধুরন্ধর'-এর ব্লকবাস্টার সাফল্যের পর 'প্রলয়'-এর ভিন্ন স্বাদের চরিত্রের জন্য কড়া প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।
