গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর'। এই ছবির হাত ধরেই রণবীর সিংয়ের কেরিয়ারের ভরাডুবি ঘুচেছিল। বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করেছে গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই ছবি। এবার অপেক্ষা রণবীরের 'ধুরন্ধর ২' মুক্তির। শনিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আর তারপরই মুক্তির আগেই ফের নতুন করে রেকর্ড তৈরি করল রণবীরের 'ধুরন্ধর ২' (Dhurandhar 2)। বক্সঅফিসে এবার আরও শক্তিশালী হতে পারে এই ছবির সিক্যুয়েল এমনটা বললেও ভুল হবে না।
আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে 'ধুরন্ধর ২'। এবার পর্দায় 'হামজা' আরও দানবীয়, আরও ভয়ংকর। পর্দায় মুক্তির পূর্বে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। শনিবার ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট ক্রয় করেছেন এই ছবির। একদিনে এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮৭,৮১০টি। সিনে বিশ্লেষক তরণ আদর্শ এপ্রসঙ্গে জানিয়েছেন, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি। আরও জানা যাচ্ছে যে, বুকিং শুরু হওয়ার দু'ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীরের 'ধুরন্ধর ২'।
'ধুরন্ধর' লুকে রণবীর সিং, ছবি: সোশাল মিডিয়া।
একদিনে এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮৭,৮১০টি। সিনে বিশ্লেষক তরণ আদর্শ এপ্রসঙ্গে জানিয়েছেন, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি।
বলে রাখা জরুরী 'ধুরন্ধর'র সিক্যুয়েল মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় এই ছবি দর্শকের দরবারে আসবে। এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই ছবির হিন্দি ভার্সনের টিকিট। যা বিকিয়েছে মোট ৭ কোটি টাকায়। অন্যদিকে তেলুগু ভার্সনের টিকিট বিকিয়েছে এই পর্যন্ত ৫ লক্ষ টাকার, তামিল ভার্সনের টিকিট বিক্রি হয়েছে মোট ৪ লক্ষ টাকায় এছাড়াও মালয়লম ও কন্নড় ভার্সনের টিকিট বিকিয়েছে যথাক্রমে ২৭০০০ ও ২৮০০০ টাকায়। উল্লেখ্য, জসকীরত সিং রঙ্গী থেকে কীভাবে হামজা আলি হয়ে উঠলেন রণবীর? ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ -এ ট্রেলারে তারই খানিক ঝলক মিলেছে। “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, ফেব্রুয়ারি মাসের গোড়ায় পয়লা ঝলকেই হুঁশিয়ারি দেগেছিল। এবার ‘ধুরন্ধর ২’ সিনেমার ট্রেলারে উন্মাদনার পারদ আরও উর্ধ্বমুখী হল, বললেও অত্যুক্তি হবে না।
