উত্তপ্ত মধ্যপ্রাচ্য, দুবাইয়ে আটকে হানি সিং। কয়েক দিন আগে মেক্সিকোয় আটকে পড়েছিলেন তিনি। উত্তপ্ত মেক্সিকো থেকে ফেরার পথেই বিপত্তি। যুদ্ধের আগুনে জ্বলন্ত দুবাইয়ে আটকে রয়েছেন বলিউডের জনপ্রিয় র্যাপার।
এদিন নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে হানি নিজেই অগ্নিগর্ভ দুবাইয়ে তাঁর আটকে পড়ার খবর ভাগ করে নেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়ে হানি লেখেন, 'আমরা দুবাইতে আছি। নিরাপদ রয়েছি।' গত ফেব্রুয়ারিতে মেক্সিকোয় আটকা পরেছিলেন হানি। সেখান থেকেও শেয়ার করেছিলেন নিজের আপডেট। গত ফেরুয়ারিতে মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে কার্যত জ্বলছিল মেক্সিকো। আর তার প্রতিবাদে শামিল হয়েছিল মাদক পাচারকারীরা। জ্বলন্ত দেশে আদৌ ঠিক রয়েছেন তো ভারতীয় ব়্যাপার? উদ্বিগ্ন হয়েছিল অনুরাগীমহল। যদিও নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ঠিক কী পরিস্থিতিতে রয়েছেন তখনও তা ভাগ করে নিয়েছিলেন হানি। ইনস্টাগ্রাম পোস্টে ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে হানি সিং জানালেন, “আপনারা সকলেই আমার জন্য উদ্বিগ্ন, জানি। তার জন্যে ধন্যবাদ! আমি মেক্সিকোতে নিরাপদে রয়েছি। এবার উড়ানে বাড়ি ফিরব।”
হানি সিংয়ের ইনস্টাগ্রাম পোস্ট।
হানির মতোই দুবাইয়ে আটকে পড়া ভারতীয় তারকাদের তালিকায় রয়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আকাশপথ বন্ধ থাকার দরুন প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা সেন। তালিকায় রয়েছেন বলি অভিনেত্রী নার্গিস ফাকরি, সোনাল চৌহান, ইশা গুপ্তা। আটকে রয়েছেন পিভি সিন্ধুও। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও।
