shono
Advertisement
Sandeep Vyas

দুঃসংবাদ! প্রয়াত কলকাতার জনপ্রিয় গায়ক সন্দীপ

শোকস্তব্ধ সঙ্গীতদুনিয়া।
Published By: Sandipta BhanjaPosted: 10:25 AM Jul 19, 2024Updated: 04:03 PM Jul 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস (Sandeep Vyas)। তাঁর এই অকালপ্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া। সন্দীপ কলকাতার ছেলে হলেও মুম্বই ইন্ডাস্ট্রি মাতিয়েছেন নিজগুণে। বুধবার সন্ধেয় সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন গায়ক। কেওড়াতলা মহাশ্মশানে সন্দীপের শেষকৃত্য সম্পন্ন হয়। 

Advertisement

সন্দীপ ব্যাস গায়ক হিসেবেই শুধু নয়, একজন জকি বা ডিজে হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর মতো একজন বহুমুখী প্রতিভার এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী এবং ঘনিষ্ঠরা। মৃত্যুকালে সন্দীপের বয়স হয়েছিল ৫০। ঠিক কী কারণে গায়কের মৃত্যু হয়েছে, সেটা এখনও জানা যায়নি। ২০০৭ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের গোটা ব্রেবোর্ন স্টেডিয়াম মাতিয়েছিলেন সন্দীপ ব্যাস। সেখানে পারফর্ম করে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। বলিউডের সংবাদমাধ্যমেই প্রথম কলকাতার ছেলে সন্দীপের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

[আরও পড়ুন: ‘রাজনীতিবিদরা কি ফুচকা বিক্রি করবে?’, শঙ্করাচার্যকে কটাক্ষ কঙ্গনার]

বলিউড থেকে ইংরেজি,পপ গান- সবেতেই সমানভাবে পারদর্শী ছিলেন সন্দীপ। তিনি তাঁর ভাই সঞ্জীবের সঙ্গে একাধিক গানও কম্পোজ করেছেন বলিউডে। যে তালিকার অন্যতম সন্দীপের গাওয়া ইমরান খানের 'কিডন্যাপ' সিনেমার 'মিট যায়ে' গানটি। যা কিনা দারুণ জনপ্রিয় হয়েছিল। দেশের একাধিক শহরে দুর্দান্ত পারফরমেন্সের জেরে সকলের মন কেড়ে নিয়েছিলেন সন্দীপ ব্যাস। সেরা লাইভ পারফর্মারের পুরস্কারও পান তিনি। সন্দীপের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতদুনিয়ায়।

[আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া! হাসপাতালে জাহ্নবী কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্দীপ ব্যাস গায়ক হিসেবেই শুধু নয়, একজন জকি বা ডিজে হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন।
  • বুধবার সন্ধেয় সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন গায়ক।
  • তাঁর মতো একজন বহুমুখী প্রতিভার এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী এবং ঘনিষ্ঠরা।
Advertisement