shono
Advertisement
Yash's Toxic

'প্যান্ট খুলে দাঁড়ানোর কী দরকার! বাড়িতে বউ নেই?', 'টক্সিক' যশের নগ্নতায় বিস্ফোরক ঋষিকা

'টক্সিক' যশকে কর্নাটক থেকে বিতাড়িত করার হুঁশিয়ারিও দেন অভিনেত্রী ঋষিকা সিং।
Published By: Sandipta BhanjaPosted: 07:51 PM Aug 14, 2026Updated: 07:51 PM Aug 14, 2026

কেজিএফ স্টার যশের পরবর্তী সিনেমা নিয়ে বিতর্কের অন্ত নেই। ছাব্বিশ সালের গোড়াতেই পয়লা ঝলকে নগ্নতা দেখিয়ে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছিলেন দক্ষিণী সুপারস্টার। এবার বছর দ্বিতীয়ার্ধে গড়ালেও 'টক্সিক' নিয়ে নেতিবাচক চর্চা, সমালোচনার অন্ত নেই। যার জেরে কাঠগড়ায় যশ। কর্নাটকেও অভিনেতাকে ঘিরে নিন্দার ঝড়। এমন আবহেই 'টক্সিক' যশকে কর্নাটক থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেন অভিনেত্রী ঋষিকা সিং। তবে এখানেই থামেননি কন্নড় নায়িকা। প্রশ্ন ছুড়েছেন, "প্যান্ট খুলে দাঁড়ানোর কী দরকার! বাড়িতে বউ নেই?"

Advertisement

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’-এর নতুন ট্রেলারে সিনেমার নারীচরিত্রদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সংশ্লিষ্ট বিতর্কযজ্ঞে আরও ঘৃতাহূতি করেছে বললেও অত্যুক্তি হয় না। উপরন্তু ট্রেলারে যশকে নগ্ন দেখানোর রেগে কাঁই সভ্যমহলের একাংশ।

বছরের গোড়াতেই ‘টক্সিক’ টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে পড়েন দক্ষিণী সুপারস্টার যশ। পবিত্র গোরস্থানের অন্দরে রতিসুখ, যৌনতায় ভরপুর ঝলকের জেরে কন্নড় সংস্কৃতিকে অপমানের অভিযোগও উঠেছিল ‘কেজিএফ’ স্টারের বিরুদ্ধে। এমনকী কোনওরকম সতর্কীকরণ ছাড়াই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যেভাবে খুল্লমখুল্লা ‘টক্সিক’ চর্চা হয়েছে, তাতে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছিল কর্নাটকের মহিলা কমিশন। তবু থামতে নারাজ ‘টক্সিক’ নির্মাতারা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’-এর নতুন ট্রেলারে সিনেমার নারীচরিত্রদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সংশ্লিষ্ট বিতর্কযজ্ঞে আরও ঘৃতাহূতি করেছে বললেও অত্যুক্তি হয় না। উপরন্তু ট্রেলারে যশকে নগ্ন দেখানোর রেগে কাঁই সভ্যমহলের একাংশ। সেই প্রেক্ষিতেই দক্ষিণী সুপারস্টারকে কড়া কথা শোনালেন ঋষিকা। অভিনেত্রীর কথায়, "সৌন্দর্য যেমন একজন নারীর অলঙ্কার, তেমন সম্মানই একজন পুরুষের আসল পরিচয়।" কন্নড় নায়িকার প্রশ্ন, "এভাবে প্যান্ট খুলে দাঁড়ানোর কী দরকার ছিল? বাড়িতে তো আপনার স্ত্রী অপেক্ষা করছেন। তাহলে অভিনেত্রীদের সঙ্গে এমন রঙ্গরসের প্রয়োজন কী? বাঁদর কোথাকার!"

যশের 'টক্সিক' ট্রেলারে নগ্নতা নিয়ে বিতর্কের ঝড়

ঋষিকা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অতিপরিচিত মুখ। ‘কাল্লা মাল্লা সুল্লা’, ‘বেঙ্কি বিরুগালি’, ‘কণ্ঠীরাভা’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। সেই নায়িকাই যশের ‘টক্সিক’ সিনেমায় নারীদের কুরুচিকর উপস্থাপনে ফুঁসে উঠেছেন। ঋষিকার মন্তব্য, “ছবির ট্রেলারে রোম্যান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে আমি অত্যন্ত হতাশ। একজন স্বামী ও বাবা হিসেবে তাঁর কাছ থেকে নারীদের প্রতি আরও বেশি সম্মান আশা করেছিলাম।” নায়িকা প্রশ্ন তুলেছেন, "এগুলো কী ধরনের দৃশ্য?" ‘টক্সিক’ ট্রেলারে দেখানো দৃশ্যগুলি যে মোটেই সমর্থনযোগ্য নয়, সেকথাও তিনি বলেন। ভিডিও বার্তাতেই কন্নড় সুপারস্টার যশের উদ্দেশে ঋষিকার হুঁশিয়ারি, “নারীদের সম্মান করতে না পারলে আমরা আপনাকে কর্নাটক ছাড়তে বাধ্য করব।”

সমালোচকদের মত, এখানে নারীদের শুধুই ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। আর তাঁদের দিয়ে এমন সব সংলাপ বলানো হয়েছে, যেন গোটা বিশ্বে যশই একমাত্র পুরুষ, যাঁর সঙ্গ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন নায়িকারা!

গত জুলাই মাসে ‘টক্সিক’-এর নতুন প্রোমোতেও বিতর্কের ঝড় ওঠে। যেখানে ‘লেডিজ অ্যান্ড লেডিজ’ শিরোনামে সিনেমার নারীচরিত্রদের ‘মহিমা’ তুলে ধরা হয়েছিল। সেখানে নয়নতারা, কিয়ারা আডবানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি, ‘টক্সিক’-এর পাঁচ নায়িককেই দেখা গিয়েছিল। তবে সবথেকে বেশি চর্চিত হয় কিয়ারা ও তারার সঙ্গে যশের বোল্ড দৃশ্যগুলি। সমালোচকদের মত, এখানে নারীদের শুধুই ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। আর তাঁদের দিয়ে এমন সব সংলাপ বলানো হয়েছে, যেন গোটা বিশ্বে যশই একমাত্র পুরুষ, যাঁর সঙ্গ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন নায়িকারা! আবার একাংশের বিদ্রুপবাণ, ‘টিজারের নাম ‘লেডিজ অ্যান্ড লেডিজ’, অথচ সব অভিনেত্রীর উপস্থিতি এতটাই ক্ষণস্থায়ী যে চোখের পলকেই হারিয়ে যায়!’ কেউ বা পুরুষদের পালঙ্ক কাঁপানো ঠুনকো দম্ভের খোঁজ পান ‘টক্সিক’-এর নয়া ঝলকে। এবার ট্রেলারেও নারীদের উপস্থাপন নিয়ে কটাক্ষ, সমালোচনার ঝড়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement