shono
Advertisement
Salman Khan

বর্ষাকে 'সোয়্যাগে' স্বাগত সলমনের, পানভেলের খেত থেকেই বিতর্কিত 'মাতৃভূমি' নিয়ে বড় ঘোষণা!

প্রেক্ষাগৃহে 'মাতৃভূমি'কে মুক্তির আলো দেখাতে দারুণ স্ট্র্যাটেজি কষেছেন সলমন! বিতর্কের আবহে পানভেল ফার্মহাউসের খেত থেকেই সিনেমার প্রচারের হাল ধরলেন বলিউড সুপারস্টার।
Published By: Sandipta BhanjaPosted: 09:16 PM Jul 07, 2026Updated: 09:16 PM Jul 07, 2026

সলমন খানের দেশাত্মবোধক সিনেমা নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না! কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল বিবিধ কারণে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে 'মাতৃভূমি'! বহু প্রতীক্ষিত এই সিনেমা চাক্ষুষ করতে অনুরাগীদের প্রতীক্ষার প্রহর যখন আরও দ্বিগুণ হতে চলেছে, তখন ভাইজান রয়েছেন নিজের ছন্দে মেতে। প্রেক্ষাগৃহে 'মাতৃভূমি'কে মুক্তির আলো দেখাতে দারুণ স্ট্র্যাটেজি কষেছেন সলমন! বিতর্কের আবহে পানভেল ফার্মহাউসের খেত থেকেই সিনেমার প্রচারের হাল ধরলেন বলিউড সুপারস্টার।

Advertisement

প্রেক্ষাগৃহে 'মাতৃভূমি'কে মুক্তির আলো দেখাতে দারুণ স্ট্র্যাটেজি কষেছেন সলমন!

সলমন খান মানেই 'সোয়্যাগ'। অনুরাগীদের চমক দিতেও ভাইজানের জুড়ি মেলা ভার। মঙ্গলবার পালভেলের খামারবাড়ি থেকে তেমনই এক চমক দিয়ে নেটভুবনে ঝড় তুললেন সলমন। ফার্মহাউসের খেত পর পর দুটি ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। সেখানেই দেখা গেল, বর্ষণমুখর দিনে সুবিস্তৃত সবুজ খেতের মাঝে 'সুলতান' মেজাজে বসে সলমন। পিছনেই কুয়াশামাখা পাহাড়। সবুজে ঘেরা এহেন নয়নাভিরাম ফ্রেমের মূল আকর্ষণ ফ্যাশনিস্তা ভাইজান। পরনে আটসাঁট কালো গেঞ্জি। রিপড জিনস। মাথায় হ্যাট। কেতাদুরস্ত ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন সুপারস্টার। আর এহেন সুদৃশ্য দুই ছবির সঙ্গে ক্যাপশনে শুধু লেখা- 'মাতৃভূমি'।

সেন্সরের ছাড়পত্র আদায় করতে নাকি বেগ পেতে হচ্ছে নির্মাতাদের! যদিও প্রযোজনা সংস্থার তরফে সম্প্রতি এহেন গুঞ্জন নস্যাৎ করে দেওয়া হয়েছে, তবে এবার আটকে থাকা সিনেমা রিলিজের প্রচারে নিজস্ব স্টাইলে হাল ধরলেন সলমন খান।

মাস কয়েক ধরেই সলমনের এই সিনেমা মুক্তির অপেক্ষায়। চিন সংঘাত দেখিয়ে মহাবিপাকে পড়েছেন ভাইজান। সেন্সরের ছাড়পত্র আদায় করতে নাকি বেগ পেতে হচ্ছে নির্মাতাদের! যদিও প্রযোজনা সংস্থার তরফে সম্প্রতি এহেন গুঞ্জন নস্যাৎ করে দেওয়া হয়েছে, তবে এবার আটকে থাকা সিনেমা রিলিজের প্রচারে নিজস্ব স্টাইলে হাল ধরলেন সলমন খান। অনুরাগীদের কথায়, সিনেমার প্রচার করতে ভাইজানের কোনও ট্রেলার বা টিজারের প্রয়োজন হয় না। পানভেলের খেতে ছবিগুলোই যথেষ্ট! নিজস্ব ক্যারিশ্মাতেই বাজিমাত করেন তিনি। কেউ বা সলমনের 'সোয়্যাগে'র কথা মনে করালেন। আসলে কাজের অবসরে মাঝেমধ্যেই সদলবলে পানভেলের ফার্মহাউসে চলে যান ভাইজান। এই বাড়িটি সলমনের অন্যতম প্রিয় ঠিকানা। সেকারণেই সম্ভবত ক্যাপশনে 'মাতৃভূমি' লেখা।  এবার সম্ভবত বর্ষার মরশুম উপভোগ করতে মায়ানগরীর কোলাহল থেকে দূরে খামারাবাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। তবে সিনেপাড়া থেকে দূরে থাকলেও 'মাতৃভূমি' সিনেমার প্রচার করতে ভোলেননি তিনি।

পানভেলের খামারাবাড়িতে সলমন খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement