shono
Advertisement
Shahrukh Khan

শাহরুখ নায়ক, খলনায়ক অভিষেক! সপ্তাহের শুরুতেই বলিউডে বড় চমক

ছবির পরিচালক সুজয় ঘোষ।
Published By: Akash MisraPosted: 06:44 PM Jul 15, 2024Updated: 06:45 PM Jul 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানির বিয়ে শেষ। গত কয়েকদিন ধরে বলিউডের খবর মানেই অনন্ত-রাধিকার বিয়েতে বলিউডি কেরামতি। দেশের অন্যতম চর্চিত বিয়ে পর্ব শেষ হতেই এবার ফের ফিল্মি কাজে ব্যস্ত বিটাউন।  সূত্রের খবর, শাহরুখ ও সুহানা খানকে নিয়ে তৈরি সুজয় ঘোষের নতুন ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে জুনিয়ার বিগবিকে।

Advertisement

সম্প্রতি শাহরুখ তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, শাহরুখ সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই ভিডিওতেই শাহরুখের পাশের টেবিলে দেখা গিয়েছে ‘কিং’ খানের চিত্রনাট্য! আর তা থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটপাড়া মনে করছে পাঠান, জওয়ান ছবির পর ফের ব্লকবাস্টার দিতে তৈরি শাহরুখ।

[আরও পড়ুন: ‘মুছে ফেলছি স্মৃতি…’, সোহিনী-শোভনের বিয়ের আগে পোস্ট রণজয়ের, স্বস্তিকা কী লিখলেন?]

গত বছরে বলিউডকে চমকে দিয়েছিল শাহরুখের কামব্যাক। একই বছরে তিন তিনটে ব্লকবাস্টার। ‘পাঠান’,’জওয়ান’, ‘ডাঙ্কি’। আর জওয়ান তো বলিউডের সবর্কালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। তারপর থেকেই কিং খান নিজেকে তৈরি করছেন, পরের চমকের জন্য। আর সেই চমকই এবার ফাঁস হয়ে গেল। কয়েকদিন আগে পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল শাহরুখের লুক।

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
  • গত বছরে বলিউডকে চমকে দিয়েছিল শাহরুখের কামব্যাক।
Advertisement