shono
Advertisement

Breaking News

Ranojoy Bishhnu

'সত্য যেন এক নগ্ন শরীর', বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে

উন্মুক্ত শরীর প্রদর্শন করে সত্যর জয়গান গাইলেন রণজয়।
Published By: Kasturi KunduPosted: 03:30 PM Aug 11, 2026Updated: 04:16 PM Aug 11, 2026

সেলিব্রিটিদের জীবন যেন খোলা বইয়ের পাতার মতো! ভক্ত ও সমালোচকদের আসতকাচের নীচে থাকে তারকার প্রতিটি মুভমেন্ট। এই মুহূর্তে রণজয় বিষ্ণু (Ranojoy Bishhnu) ও শ্যামৌপ্তি মুদলির বিচ্ছেদ গুঞ্জনে সরগরম টলিগঞ্জের স্টুডিওপাড়া। বিচ্ছেদচর্চায় রণজয় বা শ্যামৌপ্তি কেউই আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেননি। তবে নিজের পক্ষে ভিডিওবার্তায় সাফাই দিয়েছেন অভিনেতা। এবার সাদা কালো আবহে উন্মুক্ত শরীর প্রদর্শন করে সত্যর জয়গান গাইলেন রণজয়। নগ্ন শরীর আর সত্যকে কীভাবে একসুতোয় গেঁথেছেন?

Advertisement

অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের দাম্পত্যের বয়স মাত্র ছ'মাস। এর মধ্যেই বিচ্ছেদ! অতীত প্রসঙ্গ টেনে এই ঘটনায় রণজয়কেই কাঠগোড়ায় তোলা হয়েছে। ইন্ডাস্ট্রির কানাঘুষো, শ্যামৌপ্তির সঙ্গে বিয়ের পরই সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। টাকা পয়সা সংক্রান্ত লেনদেন থেকে সাংসারিক উদাসীনতার মতো একাধিক অভিযোগে জর্জরিত রণজয় বিষ্ণু। 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি

যদিও নিজের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন রণজয়। আরও একধাপ এগিয়ে নিজেকে সঠিক প্রমাণ করতে উন্মুক্ত শরীরে সোশাল মিডিয়ায় সুঠাম শরীর মেলে ধরলেন রণজয়। কখনও সাদা-কালো তো কখনও রঙিন ক্যানভাসে ছবি পোস্ট করে অভিনেতা লিখছেন, 'সত্য যেন এক নগ্ন শরীর। লুকানোর কিছু নেই, প্রমাণ করারও কিছু নেই। মিথ্যা ঢাকতে আবরণের প্রয়োজন। কিন্তু, সত্য কখনও আড়াল করার প্রয়োজন হয় না। সত্য সবসময় মাথা উঁচু করে দাঁড়ায়। নিজের ভাষায় নিজেই কথা বলার ক্ষমতা রাখে। সত্য কখনও কারও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনুরোধ করে না। নিজে যেমন ঠিক তেমনই দেখতে চায়।'

অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিটি ছত্রে স্পষ্ট তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা সেটাই বলতে চেয়েছেন। শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে বিভিন্ন রটনা ও গুঞ্জনে অত্যন্ত বিরক্ত, মর্মাহত সেটা ভিডিওবার্তায় জানিয়েছেন রণজয়। তাঁর বক্তব্য, "আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু প্লিজ কোনও ভিত্তিহীন কথা রটাবেন না।"

রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদ গুঞ্জন

সহ অভিনেত্রীর সঙ্গেও নাম জড়ানো প্রসঙ্গে রণজয়ের আর্জি, "আমি একটি রোমান্টিক ধারাবাহিকে অভিনয় করছি। সেখানে আমাকে সেই রকম এক্সপ্রেশন দিতে হয়। আমার সহ অভিনেতাদের সঙ্গে কোনও রটনা প্লিজ বন্ধ করুন।" ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘বাঁচতে দিন’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement