shono
Advertisement
Shraddha Kapoor-Rahul Mody

বিমানের পর প্রেক্ষাগৃহ, সিনেমা দেখার মাঝে ফাঁস রাহুল-শ্রদ্ধার গোপন মুহূর্ত!

'ওয়েলকাম টু দ্য জঙ্গল' দেখতে প্রেক্ষাগৃহে পাশাপাশি রাহুল মোদি ও শ্রদ্ধা কাপুর। কমেডি ঘরনারা ছবি দেখে দুজনের হাসির মুহূর্ত ভাইরাল সোশাল মিডিয়ায়।
Published By: Kasturi KunduPosted: 12:13 PM Jun 29, 2026Updated: 01:09 PM Jun 29, 2026

শ্রদ্ধা কাপুর আর রাহুল মোদির (Shraddha Kapoor-Rahul Mody) প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়! কফিশপ থেকে রেস্তরাঁ, সিনেমার প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে তারকাজুটির উপস্থিতি বারবার সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছে। মাঝআকাশে প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার অন্তরঙ্গ মুহূর্তও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এবার সিনেমাহলে চর্চিত প্রেমিকযগল রাহুল-শ্রদ্ধা।

Advertisement

আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর না দিলেও বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে উপস্থিতি প্রেমের জল্পনাকে জোরাল করে তা বলাই বাহুল্য। সদ্য মুক্তিপ্রাপ্ত 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' দেখতে প্রেক্ষাগৃহে পাশাপাশি রাহুল মোদি ও শ্রদ্ধা কাপুর। কমেডি ঘরনারা ছবি দেখে দুজনের হাসির মুহূর্ত ভাইরাল সোশাল মিডিয়ায়। আমজনতার মাঝে বসেই সিনেমা এনজয় করছেন দুজনে। 

যুগলে

ভিডিওটি থেকে এটুকু তো নিশ্চিত, কোনও এক দর্শক গোপনে তাঁদের লেন্সবন্দি করেছেন। কয়েক সেকেণ্ডের ভিডিওতে সিনেমার ক্লিপিং থেকে যুগলের প্রাণখোলা হাসি সবটুকুই ধরা পড়েছে। সোশাল মিডিয়ায় সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে অভিনেত্রীর অনুগামীদের। বিমানের পর এবার প্রেক্ষাগৃহে গোপন মুহূর্ত ফাঁস!

রাহুল-শ্রদ্ধা

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বাড়ে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির। তারপর থেকেই একে-অপরকে ডেট করছেন তাঁরা। অতীতে একবার দুজনে জুটিতে একটি ছবিও শেয়ার করেছিলেন। 

চর্চিত প্রেমিকযুগল

সেই ছবির ক্যাপশনেই শ্রদ্ধা যা লেখেন, তাতে তোলপাড় পড়ে যায়। অভিনেত্রী কোনওরকম কুণ্ঠাবোধ না করেই সদর্পে লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসিমুখ আর লাল হৃদয়ের ইমোজি।

Shraddha Kapoor and Rahul Mody watching Welcome to the Jungle in a Public theatre
by u/Overall_Brilliant700 in bollynewsandgossips

এরপর আর কারও বুঝতে বাকি থাকেনি যে তিনি রাহুল মোদির সঙ্গে প্রেম করছেন। শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির সম্পর্ক নিয়ে জল্পনার প্রথম সূত্রপাত ২০২৪ সালের গোড়ার দিকে। মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে নৈশভোজ সেরে একসঙ্গে বেরতেই সেলেব প্যাপেদের ক্যামেরাবন্দি হয়েছিলেন। এরপর একাধিকবার তাঁদের প্রকাশ্যে একসঙ্গে দেখা গিয়েছে। যা তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement