দাম্পত্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি! আর তাতেই ছারখার গোবিন্দার সংসার। বলিপাড়ায় গুঞ্জন, হাঁটুর বয়সি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে 'পরকীয়া'য় জড়িয়েছেন চিচি! সদ্য বিমানবন্দরে সেই নায়িকার সঙ্গে পাপারাজ্জিদের লেন্সবন্দি হওয়ায় প্রেমজল্পনার পালে আরও হাওয়া লেগেছে, বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে কোমলকে অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার খোঁচা, "গোবিন্দার মতো একজন ধনী 'সুগার ড্যাডি' আছেন, ভালো পোশাক পরুন।" সুনীতা-গোবিন্দার এহেন দাম্পত্য ঝামেলায় যখন সরগরম বলিপাড়া, তখন এমন আবহে অভিনেতার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Somy Ali)।
হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় 'বলিউডের হিরো নম্বর'কে ঘিরে যেভাবে কটাক্ষ, সমালোচনার ঝড়, উত্তরোত্তর বাড়ছে 'পরকীয়া'র গুঞ্জন, সেপ্রসঙ্গেও মুখ খোলেন সোমি আলি।
বিতর্কের আবহে সোশাল মিডিয়ায় গোবিন্দার সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানেই চিচির সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত সমীকরণের কথা তুলে ধরলেন সোমি। সুনীতার 'সুগার ড্যাডি' কটাক্ষে সলমনের প্রাক্তন প্রেমিকার মন্তব্য, "আমি ইচ্ছাকৃতভাবেই সোশাল মিডিয়ায় কথাগুলো তুলে ধরলাম। কারণ অন্য কেউ হয়তো এই কথাগুলি বলবে না। গোবিন্দাকে আমি ব্যক্তিগত এবং পেশাগত— দু'ভাবেই চিনি। তাই দু’দিক বিচার করেই ওঁর সম্পর্কে বলতে পারি। গোবিন্দা হিন্দি সিনেদুনিয়ার অন্যতম সেরা প্রতিভা। এই ইন্ডাস্ট্রিতে থাকাকালীন যাঁদের সঙ্গে পরিচয় হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বিনয়ী অভিনেতা গোবিন্দা।" এখানেই অবশ্য থামেননি তিনি। হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় 'বলিউডের হিরো নম্বর'কে ঘিরে যেভাবে কটাক্ষ, সমালোচনার ঝড়, উত্তরোত্তর বাড়ছে 'পরকীয়া'র গুঞ্জন, সেপ্রসঙ্গেও মুখ খোলেন সোমি আলি।
কোমলের সঙ্গে দেখে গোবিন্দাকে 'সুগার ড্যাডি' কটাক্ষ স্ত্রী সুনীতার
সলমনের প্রাক্তন সোমির সংযোজন, "কম বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধায় গোবিন্দার তো কোনও দোষ নেই। চিচি এবং সুনীতা— উভয়ের প্রতিই আমি শ্রদ্ধাশীল। তবে, কম বয়সি অভিনেত্রীর সঙ্গে কোনও অভিনেতার কাজ করার সিদ্ধান্তকে বয়সের মাপকাঠিতে ফেলে বিচার করা ঠিক নয়। প্রতিভার কোনও এক্সপায়ারি ডেট হয় না।" অভিনেত্রীর মতে, "কোনও অভিনেতার কাছে যখন কাজের সুযোগ কমে আসে, তখনও যদি তিনি নিজের পেশা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেটাকে সম্মান করা উচিত। বয়সের ভিত্তিতে কোনও শিল্পীর যোগ্যতা ঠিক করা উচিত নয়। হার না মানার এই মানসিকতাই প্রশংসার দাবিদার।"
