shono
Advertisement
Sonam Kapoor

দ্বিতীয়বার মা হয়ে আবেগে ভাসলেন সোনম, কোল আলো করে এল পুত্র না কন্যা?

প্রথম পুত্র সন্তানের জন্মের চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন সেলেব দম্পতি সোনম কাপুর ও আনন্দ আহুজা।
Published By: Kasturi KunduPosted: 09:00 AM Mar 30, 2026Updated: 09:00 AM Mar 30, 2026

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন সোনম কাপুর। ২৯ মার্চ অভিনেত্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। সোশাল মিডিয়ায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে সোনম লিখেছেন, 'সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।' আরও যোগ করেন, 'আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।'

Advertisement

দ্বিতীয় সন্তানের জন্মের পর সোনম লিখেছেন, 'আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।'

সোনম, আনন্দ আর বায়ুর তরফে সকলের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্টে ইতি টেনেছেন কাপুরতনয়া। মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন সোনম। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীদের প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। করিনা কাপুর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'অভিনন্দন সোনা এবং আনন্দ'। রিয়া কাপুর, হুমা কুরেশি-সহ অনেকেই লাল হৃদয়ের ইমোজি দিয়ে মা ও সদ্যোজাতকে ভালোবাসা জানিয়েছেন।

২০২২ সালে প্রথম বায়ুর জন্ম দেন সোনম। প্রথম পুত্র সন্তানের জন্মের চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন সেলেব দম্পতি। একরত্তিকে ঘিরে এখন কাপুর ও আহুজা পরিবারে খুশির মরশুম সে কথা বলাই বাহুল্য। প্রসঙ্গত, সোনমের গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে। বেশ কিছু অনুষ্ঠানে সোনম অংশ নেওয়ার পরই অন্তঃসত্ত্বা গুঞ্জন জোরাল হয়।

প্রথমে মুখে কুলুপ এটে থাকলেও নভেম্বরে প্রেগন্যান্সি চর্চায় সিলমোহর দেন সোনম। অভিনব কায়দায় মেটারনিটি ফটোশুটের মাধ্যমেই বেবি বাম্প প্রদর্শন করেন আহুজা ঘরনি। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে হট পিঙ্ক পোশাকে শেয়ার করা ছবিতে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। আর ক্যাপশনে লিখেছিলেন, 'মাদার'। বায়ুর জন্মের সময়ও সোনম কাপুরের অন্তঃসত্ত্বাকালীন ফটোশুট সকলের নজর কেড়েছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement