shono
Advertisement
Swara Bhasker

'মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ', নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন...

'মুসলমানকে বিয়ে করে গ্ল্যামারের ষষ্ঠীপুজো', কটাক্ষের মোক্ষম জবাব স্বরা ভাস্করের
Published By: Kasturi KunduPosted: 05:48 PM Aug 13, 2026Updated: 06:09 PM Aug 13, 2026
রূপোলি দুনিয়ার তারকাদের জীবন যেন খোলা বইয়ের পাতার মতো! তাঁদেরকে যেন যা খুশি তাই-ই বলা যায়। এক্ষেত্রে সমালোচকদের নিশানায় অভিনেতাদের তুলনায় নিঃসন্দেহে এগিয়ে থাকেন অভিনেত্রীরা। বলি ডিভা স্বরা ভাস্কর (Swara Bhasker) তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতিক ফাহাদ আহমেদের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হওয়ার পর চরম কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। আন্তঃধর্মীয় বিয়ের পর নাকি গ্ল্যামার নষ্ট হয়ে গিয়েছে! এমন কটূক্তিও শুনতে হয়েছে স্বরা ভাস্করকে। তেইশ সালে কন্যা সন্তানের জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়েও আরও বেশি ট্রোলের শিকার হন ফাহাদঘরনি। সম্প্রতি এক পডকাস্টে কটাক্ষের জবাব দিলেন স্বরা।
 
তাঁর মতে, অন্যের ওজন নিয়ে মন্তব্য করার আগে মানুষের নিজের জীবন নিয়ে ভাবা উচিত। স্পষ্ট জানান, তাঁর জীবন অন্যের চোখে সুন্দর দেখানোর জন্য নয়। লাস্যময়ী নারী দেখতে চাইলে অন্য পেজে যাওয়ার পরামর্শও দিয়েছেন। স্বরা বলেন, "তোমার যদি সুন্দরী বা সেক্সি মেয়ে দেখতে ইচ্ছে করে অন্য কোনও পেজে যাও। আমার পেজে তোমাকে কে ডেকেছে?"
 
মা হওয়ার পর প্রত্যেক নারীর জীবনেই বদল ঘটে। শারীরিক পরিবর্তন প্রাকৃতিক নিয়ম। স্বরার কথায়, বিনোদন জগতে তারুণ্য ধরে রাখার জন্য বোটক্স, ইনজেকশন ও প্লাস্টিক সার্জারির মতো নানা পদ্ধতির প্রচলন থাকলেও বাস্তব জীবনে বয়স ও শরীরের পরিবর্তনকে মেনে নেওয়াই স্বাভাবিক। সমালোচকদের সুনজরে আসতে শারীরিক পরিবর্তন করতে নারাজ। এই মুহূর্তে ওজন কমানোর কোনও ইচ্ছে নেই।
 
ইনস্টাগ্রামে বর্তমান চেহারাতেই 'হ্যাপি হিপ্পো'র মতোই থাকতেই স্বচ্ছন্দ স্বরা। মেয়ে মানেই তাঁকে সবসময় সৌন্দর্য নিয়ে টতস্থ, এই মন্ত্রে একেবারেই বিশ্বাসী নন। বরং স্বরার মতে, প্রসবের পর এমনিতেই একজন নারীকে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। যদি সন্তানকে স্তন্যপান করান, তাহলে অতিরিক্ত ক্যালোরিরও প্রয়োজন হয়। 
 

নির্বাচনী প্রচারে স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে ব্যস্ত থাকার সময় একদিন মেকআপ ছাড়াই ছিলেন। সেসময় অতীত-বর্তমান ছবির তুলনা করে নেটভুবনে স্বরাকে খোঁচা, 'মুসলমানকে বিয়ে করে মোটা ও কুৎসিত হয়ে গিয়েছেন।' এহেন কুরুচিকর মন্তব্য ফাহাদও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বলে জানান স্বরা। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement