shono
Advertisement

Breaking News

Swastika Mukherjee

'সব মা একরকম নয়', শিলাদিত্যর ছবিতে ফের লড়াকু চরিত্রে স্বস্তিকা, কী বলছেন অভিনেত্রী?

ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় 'সূর্য'-র পর আবারও এই ছবির শুটিং হবে অরুণাচল প্রদেশের 'ইটানগর' এবং 'জিরো ভ্যালিতে'। স্বস্তিকা বলছেন, 'ছেলেধরা' ফ্যামিলি থ্রিলার। যেখানে দায়িত্ববোধ, আবেগ এবং নৈতিক দ্বন্দ্ব উঠে আসে থ্রিলারের মধ্যেই।
Published By: Arani BhattacharyaPosted: 01:56 PM Feb 27, 2026Updated: 02:06 PM Feb 27, 2026

শিলাদিত্য মৌলিকের নতুন ছবি 'ছেলেধরা'-য় মুখ্যভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়। পয়লা মার্চ অরুণাচল প্রদেশে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় 'সূর্য'-র পর আবারও এই ছবির শুটিং হবে অরুণাচল প্রদেশের 'ইটানগর' এবং 'জিরো ভ্যালিতে'। 'প্রোমোটার বৌদি'র প্রোমোশন, 'ফ্যামিলিওয়ালা'-র শুটিং শেষ করেই স্বস্তিকা যোগ দিচ্ছেন 'ছেলেধরা'র শুটিংয়ে। তিনি এই ছবিতে 'বৃষ্টি'র চরিত্রে। নৈতিকভাবে জটিল, বিবাহবিচ্ছিন্ন এক মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement

'ছেলেধরা' ফ্যামিলি থ্রিলার। যেখানে দায়িত্ববোধ, আবেগ এবং নৈতিক দ্বন্দ্ব উঠে আসে থ্রিলারের মধ্যেই। গল্প শুরু হয় যখন মেয়ের জন্মদিনে আবেগের বশে, তাকে নিয়ে বেরিয়ে পড়ে মা। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যখন মেয়েটি অপহৃত হয়। আর এখানেই গল্পের মোড় ঘুরে যায় এবং 'বৃষ্টি' নতুন সত্যির মুখোমুখি হয়। এর আগে বহুবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু অভিনেত্রীর মতে 'সব মা একরকম নয়'। তিনি জানান, 'বৃষ্টি এমন চরিত্র নয় যাকে সহজে ভালো লাগবে। যে আবেগপ্রবণ এবং ত্রুটিযুক্ত। কিন্তু মা হিসাবে তার ভালোবাসা খুবই প্রকট। এই চরিত্রটা আমাকে নিজের মনের ভিতর অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।'

'প্রোমোটার বৌদি'র প্রোমোশন, 'ফ্যামিলিওয়ালা'-র শুটিং শেষ করেই স্বস্তিকা যোগ দিচ্ছেন 'ছেলেধরা'র শুটিংয়ে। তিনি এই ছবিতে 'বৃষ্টি'র চরিত্রে। নৈতিকভাবে জটিল, বিবাহবিচ্ছিন্ন এক মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।

'ছেলেধরা' সম্পর্কে পরিচালক শিলাদিত্য মৌলিক জানান, 'এই ছবিটি মূলত সেই মানুষদের গল্প-যাঁরা নিখুঁত নন, কিন্তু ভালোবাসতে পারেন। ছেলেধরা এক ধরনের রোড জার্নির মতো এগোয়, তবে তার কেন্দ্রে রয়েছে অভিভাবকত্ব, দায়িত্ববোধ এবং নিজেদের ভুলের মুখোমুখি দাঁড়ানোর সাহস।'
সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছবিটি অভিভাবকত্ব, অপরাধবোধ এবং মানসিক অবহেলার মতো বিষয়কে সামনে আনে-যা সমাজের সব স্তরের দর্শকের সঙ্গেই সম্পর্ক তৈরি করতে পারে। সেই কারণেই ছবিটি সাধারণ দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির কথাও মাথায় রেখে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতারা। ছবিটি প্রযোজনা করছেন প্রতীক মজুমদার ও অনিন্দিতা (অ্যান) মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা হিসাবে যুক্ত রয়েছে 'হ্যান্ডিম্যান' এবং 'সীতা ২২' ফিল্মস। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলি। মার্চ মাসের শেষ পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। শীঘ্রই ছবির অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement