shono
Advertisement
Uorfi Javed

গাল ফেটে গলগলিয়ে বেরচ্ছে রক্ত! কার বিরুদ্ধে ক্ষোভ ওগরালেন রক্তাক্ত উরফি?

উরফির জীবনে নতুন বিপদ! কাকে শাপ-শাপান্ত করলেন উরফি?
Published By: Sandipta BhanjaPosted: 07:35 PM Aug 18, 2025Updated: 07:41 PM Aug 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সিনেমা, সিরিজ-সিরিয়াল না থাকলেও সোশাল মিডিয়ায় রীতিমতো সুপারহিট উরফি জাভেদ। উদ্ভট ফ্যাশন স্টেটমেন্টের জন্য তাঁকে নিয়ে তারকামহলেও চর্চার অন্ত নেই। সম্প্রতি 'লিপ ফিলার্স' করানোর জন্য মহাবিপাকে পড়েছিলেন উরফি। ফোলা ঠোঁট নিয়ে ক্যামেরার সামনে সকলকে সতর্ক করে দিয়েছিলেন। এবার আবার নতুন বিপদ সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জীবনে! কীরকম?

Advertisement

উরফির শেয়ার করা ছবিতেই দেখা গেল, তাঁর চোখের তলার অংশ ফেটে গিয়ে গাল বেয়ে গলগলিয়ে বেরচ্ছে রক্ত। আলুথালু বেশ। হাতের উপর মুখ রেখে দুশ্চিন্তায় মগ্ন তিনি। কার জন্যে রক্তাক্ত হলেন উরফি? মডেল তথা নেটপ্রভাবী নিজেই জানিয়েছেন সেকথা। উরফি জাভেদ জানালেন, এহেন পরিস্থিতির নেপথ্যে তাঁর পোষ্য বিড়াল। জানা গেল, সোফায় গা এলিয়ে বসেছিলেন, আচমকাই তার পোষ্য এসে আঁচড়ে দেয়। যার জেরে গালের ওই অংশ কেটে গিয়ে গলগল করে রক্ত বেরনো শুরু করে। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে উরফি লিখেছেন, 'যাদের বাড়িতে বিড়াল রয়েছে, তারা বিষয়টি বুঝতে পারবেন।' এরপরই বিড়ালের উদ্দেশে তাঁর ক্ষোভ, "দেখো তুমি কী করেছ? ভীষণ বদমাইশ হয়ে গেছো তুমি।" তবে সন্তানসম পোষ্যের আক্রমণের মুখে পড়েও জখম অবস্থায় উরফির মুখে হাসি।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন উরফি। সেখানেই দেখা গিয়েছিল, মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন তিনি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। এমন অবস্থায় তাঁকে দেখে অবাক হয়েছিলেন সকলেই! অনেকেই ভেবেছিলেন, উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন, সেইজন্যই এই অবস্থা। তবে পরে তিনি জানান, "আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।" এবার পোষ্যের আচড়ে ক্ষতবিক্ষত তিনি।

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। তারকারাও উরফিকে নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। রণবীর কাপুরের যেমন উরফির অদ্ভূত পোশাক একেবারেই পছন্দ নয়। এদিকে করিনা কাপুর আবার উরফিকে সাহসী ফ্যাশন আইকন মনে করেন। উরফির ‘ম্যাজিক ড্রেস’-এর প্রশংসা করেছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি 'লিপ ফিলার্স' করানোর জন্য মহাবিপাকে পড়েছিলেন উরফি।
  • এবার আবার নতুন বিপদ সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জীবনে! কীরকম?
  • এহেন পরিস্থিতির নেপথ্যে তাঁর পোষ্য বিড়াল।
Advertisement