shono
Advertisement

Breaking News

Varun Dhawan

গেঞ্জি-হাফ প্যান্ট পরেই মন্দিরে! 'শালীনতা শেখেননি?' কটাক্ষের শিকার বরুণ ধাওয়ান

'দেশের গরিবি প্রমোট করছেন?', মন্দিরে থেকে বেরতেই কারা ঘিরে ধরলেন অভিনেতাকে?
Published By: Sandipta BhanjaPosted: 12:23 PM Jun 03, 2026Updated: 12:33 PM Jun 03, 2026

চর্চা, সমালোচনা যেন কিছুতেই বরুণ ধাওয়ানের (Varun Dhawan) পিছু ছাড়ে না! মাসখানেক আগে 'বর্ডার ২' মুক্তির সময়ে অভিনয় দক্ষতা নিয়ে বেজায় কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে। এমনকী সেই সিনেমার প্রচার করতে গিয়ে মেট্রোর হাতল ধরে ঝুলে মুম্বই প্রশাসনের রোষানলেও পড়তে হয়েছিল বরুণকে। সম্প্রতি আবার 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' সিনেমায় কন্ডোমের দৃশ্যের জেরে সেন্সরের রোষানলে পড়েন। বিবিধ ঝড়-ঝাপটার মাঝে সত্য নতুন সিনেমার প্রচার শুরু করেছিলেন, কিন্তু সেলেবদের গতিবিধির উপর থেকে কি আর এত সহজে ছবিশিকারিদের নজর সরে? এবার সাতসকালে গেঞ্জি-হাফ প্যান্ট পরে মন্দিরে গিয়ে ফের কটাক্ষের শিকার বরুণ ধাওয়ান!

Advertisement

বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি আর ঢিলেঢালা হাফ প্যান্ট পরে বেরিয়েছেন বরুণ ধাওয়ান। কপালে তিলক। পুজো দিয়ে মিষ্টির বাক্স হাতে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। উপস্থিত ছবিশিকারিদের হাঁকডাকে হাসিমুখে অভিবাদন জানাতেও দেখা যায় তাঁকে।

মায়ানগরীর আর পাঁচজন তারকা যখন 'সেলেব স্টেটাস' বজায় রাখতে দিবারাত্র পোশাক নিয়ে সচেতন থাকেন, তখন বরুণ ধাওয়ান ধরা দিলেন একেবারে বেপরোয়াভাবে! কীরকম? মুম্বইয়ের পাপারাজ্জিদের সুবাদে বুধবার এক ভিডিও ফাঁস হয়েছে সোশাল পাড়ায়। সেখানেই দেখা গেল, বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি আর ঢিলেঢালা হাফ প্যান্ট পরে বেরিয়েছেন বরুণ ধাওয়ান। কপালে তিলক। পুজো দিয়ে মিষ্টির বাক্স হাতে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। উপস্থিত ছবিশিকারিদের হাঁকডাকে হাসিমুখে অভিবাদন জানাতেও দেখা যায় তাঁকে। জনৈক অনুরাগী ছুটে গিয়ে ছবি তোলার আবদার জানালেও তাঁকে ফিরিয়ে দেননি বরুণ। আর বলিউড তারকার এহেন সাদামাটা ভিডিও ভাইরাল হতেই অনুরাগীরা যখন প্রশংসায় পঞ্চমুখ, তখন নেটভুবনের আরেকাংশ আবার পোশাক নিয়ে কটাক্ষ করলেন বরুণ ধাওয়ানকে।

নিন্দুকদের প্রশ্ন, 'আপনার বাড়িতে জামা নেই?' কেউ বা প্রশ্ন ছুড়লেন, 'আপনাকে কি দেশের দারিদ্র্যের প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে?' কেউ বা আবার মনে করিয়ে দিলেন, 'দাদা, বাড়ি থেকে বেরনোর আগে শার্টটা অন্তত গায়ে চড়িয়ে নিতে পারতেন!' কারও বা কটাক্ষ, 'কিছু একটা ভদ্রস্থ পোশাক পরতেন! আপনি মন্দিরে এসেছেন। শালীনতা শেখেননি?' এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে ওই ভিডিওর মন্তব্যবাক্স। এককথায় পোশাক নির্বাচন নিয়ে নেটভুবনের রোষানলে পড়েছেন বরুণ ধাওয়ান। গত মার্চ মাসেও একবার রাতের মুম্বইয়ে স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছিলেন। তবে অভিনেতার যে সেসবে ভ্রুক্ষেপ নেই, সেটা এহেন পোশাকে মন্দিরে গিয়ে বুঝিয়ে দিলেন বরুণ ধাওয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement