shono
Advertisement
Vidya Balan-Rajinikanth

এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান! দক্ষিণী বিনোদুনিয়ায় পা রাখছেন 'পরিণীতা'

কোন ছবিতে দেখা যাবে বিদ্যাকে?
Published By: Arani BhattacharyaPosted: 06:28 PM Oct 26, 2025Updated: 06:28 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে নায়িকা বিদ্যা বালানের। ইন্ডাস্ট্রিতে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা। কোন ছবিতে দেখা যাবে বিদ্যাকে?

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তামিল ছবি 'জেলার ২'তে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। নেলসন দিলীপকুমারের পরিচালনায় একইসঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। এইমুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতেও। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। এর আগে ২০১৯ সালে 'নেরকোণ্ডা পারবাই' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনই কোনও ছবিতে অভিনয় করা হয়নি তাঁর। দক্ষিণী বিনোদুনিয়ায় 'জেলর ২' ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার।

সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে, এই ছবির টিমের তরফে শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। সেখানেই বেশ কিছু ঝলকেই দেখা যায় অ্যাকশন দৃশ্য। সঙ্গে শুটিং ফ্লোরের ছবিটাও ধরা পড়ে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে নায়িকা বিদ্যা বালানের।
  • ইন্ডাস্ট্রিতে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
  • এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা।
Advertisement