shono
Advertisement

সংক্রমণ রুখতে শাহিনবাগের পথে হাঁটল পার্ক সার্কাস, স্থগিত আন্দোলন

আন্দোলনকারীদের জামা, জুতো রাখা থাকবে। The post সংক্রমণ রুখতে শাহিনবাগের পথে হাঁটল পার্ক সার্কাস, স্থগিত আন্দোলন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 PM Mar 23, 2020Updated: 08:52 AM Mar 24, 2020

শুভময় মণ্ডল: করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। সংক্রমণ রুখতে আগেভাগেই অন্য কায়দায় আন্দোলন করছিলেন শাহিনবাগের আন্দোলনকারীরা। এবার সেই পথেই হাঁটলেন কলকাতার ‘শাহিনবাগ’ পার্ক সার্কাসের আন্দোলনকারীরা। সোমবার রাত থেকে তাঁরাও শাহিনবাগের কায়দায় আন্দোলন চালাবে বলে জানিয়েছেন। আন্দোলনস্থলে মাত্র সাতজন থাকবেন। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবেন তাঁরা। বাকিরা নিজেদের একজোড়া জুতো ও জামা রেখে যাবেন আন্দোলনস্থলে। প্রসঙ্গত, বিতর্কিত আইন CAA’র বিরুদ্ধে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করছেন তাঁরা।

Advertisement

পার্ক সার্কাসের আন্দোলনের পুরোধা আসমাত জামিল ক্যানসার আক্রান্ত। তিনি আপাতত মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে এক ভিডিও বার্তায় আন্দোলনস্থল প্রায় খালি করে দেওয়ার আবেদন জানান। হাসপাতালের বেডে বসে তিনি বলেন, “আমরা মানুষের জন্য লড়াই করছি। কিন্তু তাঁদের বিপদে ফেলে নয়। তাই করোনার সংক্রমণ রুখতে আপাতত আন্দোলন স্থগিত রাখছি।” রবিবারই এই পথে হেঁটে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিলেন শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁরা মাত্র পাঁচজন আন্দোলনস্থলে থাকছিলেন। বাকিদের জুতো জোড়া রাখা থাকছিল। 

[আরও পড়ুন : করোনা সংক্রমণে দমদমে মৃত প্রৌঢ়ের দেহ পাবে না পরিবার, মিলবে শুধুই চিতাভস্ম]

প্রসঙ্গত, করোনা যুদ্ধে দেশের ৭৫ জেলায় শুরু  হয়েছে লকডাউন। দিন দিন যে হারে ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে স্টেজ- থ্রি বা গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এই পর্যায়ে তা রুখে দিতেই লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। রাজ্যে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন। বন্ধ ট্রেন পরিষেবা-সহ গণপরিবহণ। নিয়ম বলছে, লক ডাউনের সময় সাতজনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হলেই পুলিশ ব্যবস্থা নিতে পারে। তাই পার্ক সার্কাসের আন্দোলনস্থলে সাতজন আন্দোলনকারী একসঙ্গে থাকতে পারবেন। এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ১০ জন। আক্রান্তের সংখ্যা ৪৫০ পেরিয়েছে। এরাজ্যে ৭ জনের শরীরে মিলেছে COVID-19’র জীবাণু। ফলে রাজ্যে সংক্রমণ রুখতে পার্ক সার্কাসের আন্দোলনস্থল থেকে সরে যাওয়ার পরিকল্পনা নেওয়া হল।

The post সংক্রমণ রুখতে শাহিনবাগের পথে হাঁটল পার্ক সার্কাস, স্থগিত আন্দোলন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার