shono
Advertisement

Breaking News

East Bengal

৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল

বিষ্ণুর পরিবর্তে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আসতে পারেন কে?
Published By: Arpan DasPosted: 10:46 AM Aug 19, 2026Updated: 02:13 PM Aug 19, 2026

কোয়ার্টার ফাইনালে যাঁর গোলে জিতেছিল ইস্টবেঙ্গল, সেই পিভি বিষ্ণুকেই ডুরান্ড সেমিফাইনালে এসসির দিল্লি বিরুদ্ধে পাচ্ছে না তারা। আগের ম্যাচে গোল করতে গিয়েই চোট পেয়েছিলেন এই মালয়ালি উইঙ্গার। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবে, তখনই ধরে নেওয়া গিয়েছিল যে বুধবারের সেমিফাইনালে তিনি অনিশ্চিত।

Advertisement

দিল্লি এবারের প্রতিযোগিতার চার ম্যাচে ২১ গোল করে নজর কেড়েছে। তার উপর কোয়ার্টার ফাইনালেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বিষ্ণুর পরিবর্তে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আসতে পারেন বিপিন সিং। সেমিফাইনালে লাল-হলুদের সম্ভাব্য দল এই রকম-গোলে প্রভসুখন গিল। রক্ষণে আনোয়ার আলি ও সন্দীপ মান্ডি। দুই সাইড ব্যাক হার্দিক ভাট ও জয় গুপ্তা। মাঝমাঠে মহম্মদ রশিদ, জিকসন সিং। উইংয়ে বিপিন সিং, এডমুন্ড লালরিনডিকা অথবা ক্রিস ইকোনমেডিস। একেবারে সামনে জেসিন টিকে। তাঁর একটু পিছনে খেলতে পারেন দানি রামিরেজ। এদিন অনুশীলন শেষে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, "কঠিন ম্যাচ হতে চলেছে। এর আগে কোয়ার্টার ফাইনালে আমরা এবং মোহনবাগান-দুই দলই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছি। তাই এই ম্যাচও সহজ ম্যাচ হবে না।" গ্রুপ পর্বে ডার্বি ছাড়া বাকি সব ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করছেন আনোয়ার আলিরা। সেমিফাইনালে প্রতিপক্ষ দিল্লির আক্রমণভাগকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন হাবাস। তাদের জুয়ান পেনা ও রদ্রিগুইনহো গোলের মধ্যে আছেন। এই দুই ফুটবলারকে নিয়ে সতর্ক আনোয়ার আলিরা।

অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ইস্টবেঙ্গল তিনটে হোম ম্যাচ খেলবে ১৩ অক্টোবর, ৩ নভেম্বর ও ২৪ নভেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement