shono
Advertisement
Bigg Boss Bangla

'পাগলু' গানে ভাঙড়া নাচ! সৌরভের 'বিগ বস বাংলা'র গ্র্যান্ড ওপেনিংয়ে নজরকাড়া হরভজন

নতুন 'পিচে' ধারাবাহিকের তাবড় তারকাদের সঙ্গে বাংলার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ছিলেন 'অতিথি' হরভজন সিংও।
Published By: Prasenjit DuttaPosted: 09:34 AM Aug 31, 2026Updated: 12:32 PM Aug 31, 2026

'বিগ বস বাংলা'র (Bigg Boss Bangla) ঘরে এবার সৌরভের দাদাগিরি! নয়া অবতারে মহারাজ দর্শনের অপেক্ষায় অবসান হল। রবিবাসরীয় রাতে বিগ বসে গ্র্যান্ড এন্ট্রি 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। নতুন 'পিচে' ধারাবাহিকের তাবড় তারকাদের সঙ্গে বাংলার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ছিলেন 'অতিথি' হরভজন সিংও।

Advertisement

উদ্বোধনী পর্বের শুরুতেই দুর্গের অন্দরমহল ঘুরিয়ে দেখালেন 'দাদা'। তার পরেই মঞ্চে মনামী ঘোষের চোখধাঁধানো নাচ। তাঁর পারফরম্যান্সে মেতে উঠলেন দর্শক থেকে প্রতিযোগী। একে একে বিগ বসের ঘরে প্রবেশ করলেন ১৫ জন প্রতিযোগী। তালিকায় ছিলেন ভরত কল, দুর্নিবার সাহা, সোহিনী পাল, নিরঞ্জন মণ্ডল, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, নন্দিনী দত্ত, সায়ক চক্রবর্তী, ডিজাইনার তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, সোনামণি সাহা, আলেকজান্দ্রা টেলর, ঝিলম গুপ্ত এবং জয়িতা চট্টোপাধ্যায়। তবে প্রথম দিনের সবচেয়ে বড় চমক 'বিগ বস বাংলা'র পিচে প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের আগমন। আদরের ভাজ্জিকে দেখে উচ্ছ্বসিত সৌরভ। 'পাগলু' গানের সঙ্গে ভাঙড়া নেচে সকলকে মাতিয়ে দেন ভাজ্জি। বাংলায় সৌরভকে বলেন, "আমি তোমাকে ভালোবাসি।"

এর পরেই দুই তারকা ফিরে যান তাঁদের স্মৃতি রোমন্থনে। ক্রিকেটজীবনের নানা ঘটনা নিয়ে গল্পে মেতে ওঠেন সৌরভ-হরভজন। কথার ফাঁকে ভাজ্জির প্রশ্ন, "তোমার তো মাঠে, ক্রিকেট কোচ বা সিএবি-র প্রেসিডেন্ট হিসাবে থাকার কথা। এখানে কী করছ তুমি?" সৌরভকে নিয়ে নিজের আবেগের কথাও জানান হরভজন। তাঁর কথায়, "দাদা আমাদের কাছে বিগ বস। তুমি আমার কেরিয়ার গড়ে দিয়েছ।" জানান, যখন অধিনায়ক ছিলেন সৌরভ, প্রথম এগারো নিয়ে সব সময় সাসপেন্স রাখতেন। ভাজ্জির প্রশংসায় পঞ্চমুখ সৌরভও। তাঁদের সম্পর্কের পুরনো রসায়ন যেন ফের একবার ফিরে আসে। এমনকী তনুশ্রী দাদাকে চিমটি কেটে পরীক্ষা করে দেখেন, সত্যিই কি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়!

চমকের এখানেই শেষ নয়। প্রথম দিনেই সায়ক চক্রবর্তী এবং অনিন্দ্য সেনগুপ্তকে নিয়ে মজার খেলায় মাতলেন সঞ্চালক সৌরভ। দুই প্রতিযোগীর সঙ্গে কোন মহিলা প্রতিযোগী ঘরে ঢুকবেন, তা নিয়েই শুরু হয় টানটান মজার পর্ব। শেষ পর্যন্ত সায়কের সঙ্গী হয়ে ঘরে প্রবেশ করেন আলেকজান্দ্রা টেলর। অন্যদিকে, বন্ধ খাম হাতে ঘরে ঢোকেন অনিন্দ্য। আর সেই খামেই লুকিয়ে ছিল প্রথম দিনের বড় টুইস্ট। বিগ বস অনিন্দ্যকে নিজের পছন্দের বিছানা বেছে নিতে বলেন। কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে ঘরের ভিতরে না শুয়ে বাইরে ঘুমোনোর সিদ্ধান্ত নেন অনিন্দ্য। নিজের পাওয়া অধিকার তাই তিনি দিয়ে দেন সৃজলাকে। আর তার পরেই বিগ বসের ঘরে প্রথম অশান্তির সূত্রপাত। বিছানা নিয়ে শুরু হয় মনোমালিন্য।

এর পরেই সামনে আসে আরও বড় পরীক্ষা, ক্যাপ্টেনসির টাস্ক। ১৫ জন প্রতিযোগীর মধ্যে কে হতে চলেছেন 'বিগ বস বাংলা'র ঘরের প্রথম ক্যাপ্টেন? উত্তর মিলবে শীঘ্রই। তবে প্রথম দিনেই যে 'খেলা' জমে গিয়েছে, সে কথা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement