shono
Advertisement

হরভজনের সিংয়ের এই টুইটে বাকরুদ্ধ নেটদুনিয়া

দেখুন কেন ভাইরাল ভাজ্জির এই টুইট। The post হরভজনের সিংয়ের এই টুইটে বাকরুদ্ধ নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Sep 03, 2017Updated: 05:48 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন জাতীয় দল থেকে ব্রাত্য হরভজন সিং। ফের একবার তাঁর একটি টুইট ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ভাজ্জি। সেটিই বর্তমানে ভাইরাল। হরভজনের এই টুইট অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে।

Advertisement

[জানেন, বানভাসি মুম্বইতে সাহায্য চাইতে গিয়ে কী অভিজ্ঞতা হল এই মহিলার?]

কী টুইট করেছেন হরভজন? গত শনিবার দু’টি শিশুর ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছে দু’টি শিশু। একজন ছোট, অপরজন বড় দাদা। এমন সময়ে ছোট শিশুটি হঠাৎই কেঁদে ওঠে। কারণ তার চুষিকাঠিটি পাশে পড়ে গিয়েছে। এদিকে দাদাও অসহায়, কারণ তার যে দু’টি হাতই নেই। এখানেই ভাইয়ের প্রতি ভালবাসায় সে কোনও ভাবে মুখে করেই চুষিকাঠিটি ভাইয়ের মুখে দিয়ে দেয়। আর এরপরই কান্না থামিয়ে দেয় ছোট্ট শিশুটি।

[নিখোঁজ ছেলে-মেয়ে! নতুন লড়াই শুরু ‘তিন তালাক’ মামলার মুখ ইশরাতের]

ভিডিওটি পোস্ট করার পাশাপাশি ভাজ্জি লেখেন, ‘চোখে প্রায় জল চলে এল। আমি বাকরুদ্ধ। এদের থেকে অনেক কিছু শেখার।’ ইতিমধ্যে প্রায় ৪০০০-এর বেশি লাইক, ১২০০-রও বেশি রি-টুইট এবং ১৪৮টি কমেন্ট পড়েছে পোস্টটির নিচে। গোটা বিশ্ব যখন হিংসা-হানাহানিতে জড়িয়ে পড়েছে, সেখানে এই ভালবাসাটিরই হয়তো প্রয়োজন সকলের। আর তাই ভাজ্জির এই টুইট।

[‘দলে সুযোগ পেতে ফর্ম নয়, জরুরি ভাল হেয়ার স্টাইল,’ বিস্ফোরক গাভাসকর]

The post হরভজনের সিংয়ের এই টুইটে বাকরুদ্ধ নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার