shono
Advertisement

রোহিত-বিরাটের দাপটে দুরমুশ শ্রীলঙ্কা, ১৬৮ রানে জয়ী ভারত

ভারত- ৫০ ওভারে ৩৭৫/৫ (বিরাট ১৩১, রোহিত ১০৪, ম্যাথেউজ ২৪/২) শ্রীলঙ্কা- ৪২.২ ওভারে ২০৭ (ম্যাথেউজ ৭০, কুলদীপ ৩১/২ ) ভারত ১৬৮ রানে জয়ী।  সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩০০তম ম্যাচ। আর সেটিকে স্মরণীয় করে রাখতে জয় উপহার দিতে চেয়েছিলেন সতীর্থরা। শেষপর্যন্ত সেই কাজে সফলও হল বিরাট অ্যান্ড কোং। পাশাপাশি টেস্টের […] The post রোহিত-বিরাটের দাপটে দুরমুশ শ্রীলঙ্কা, ১৬৮ রানে জয়ী ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:51 PM Aug 31, 2017Updated: 04:15 PM Oct 01, 2019

ভারত- ৫০ ওভারে ৩৭৫/৫ (বিরাট ১৩১, রোহিত ১০৪, ম্যাথেউজ ২৪/২)

Advertisement

শ্রীলঙ্কা- ৪২.২ ওভারে ২০৭ (ম্যাথেউজ ৭০, কুলদীপ ৩১/২ )

ভারত ১৬৮ রানে জয়ী। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩০০তম ম্যাচ। আর সেটিকে স্মরণীয় করে রাখতে জয় উপহার দিতে চেয়েছিলেন সতীর্থরা। শেষপর্যন্ত সেই কাজে সফলও হল বিরাট অ্যান্ড কোং। পাশাপাশি টেস্টের পর ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারত। কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডে ম্যাচে ১৬৮ রানে জয় পেলেন কোহলিরা।

বৃহস্পতিবার দিনের শুরুতেই ধোনির হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় টিম ইন্ডিয়ার পক্ষ থেকে। শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে সুরেশ রায়না টুইট করে প্রত্যেকেই মাহিকে শুভেচ্ছা জানান। পিছিয়ে ছিলেন না ধোনি ভক্তরাও। অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের অন্যতম সফল অধিনায়ককে শুভেচ্ছা জানান। তবে প্রাক্তনের জন্য বর্তমানের বলা একটি কথাই হয়তো থেকে যাবে খবরের শিরোনামে। বিরাট বলেন, ‘তুমিই সবসময় আমাদের অধিনায়ক থাকবে।’ আর কে জানে হয়ত ধোনির জন্যই এদিন বেশ মারমুখী ভঙ্গিমায় ব্যাট করতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট। শুরুতেই শিখর ধাওয়ানের(৪) উইকেট হারালেও, বিরাট এবং রোহিত শর্মা ঝোড়ো গতিতে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথমদিকে রোহিতের তুলনায় বিরাটের রান তোলার গতিই যেন বেশি ছিল।

[পথচারীর সঙ্গে প্রবল হাতাহাতিতে জড়িয়ে বিতর্কে এই ভারতীয় ক্রিকেটার]

একসময় ইডেনে করা মুম্বইকরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের(২৬৪) রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে হচ্ছিল। শেষপর্যন্ত বিরাটের ব্যাটে লাগাম পরান লাসিথ মালিঙ্গা। কিন্তু ততক্ষণে কেরিয়ারের ২৯ তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। বর্তমানে তাঁর সামনে কেবল রিকি পন্টিং(৩০) এবং শচীন তেণ্ডুলকর(৪৯)। ২৮ বছর বয়সি ক্রিকেটারের এদিনের ব্যাটিংয়ের পর সেই রেকর্ডও আর বেশিদিন টিকবে না বলেই মত বিশেষজ্ঞদের। ১৭টি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৯৬ বলে ১৩১ রান করে আউট হন বিরাট। উলটোদিকে, রোহিত করেন ৮৮ বলে ১০৪ রান। মারেন ১১টি চার ও ৩টি ছয়।

এদিন ব্যাট হাতে ব্যর্থ হলেন হার্দিক পাণ্ডিয়া(১৯) ও কে এল রাহুল (৭)। তবে বহুদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে দুরন্ত অর্ধশতরান করলেন মনীশ পাণ্ডে। ধোনির সঙ্গে গড়ে তুললেন দুরন্ত পার্টনারশিপও। এই দু’জনের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ভারতের রান দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৭৫ রান। এটিই শ্রীলঙ্কার মাটিতে কোনও সফরকারী দলের করা সর্বোচ্চ রান। এদিকে, এক রানের জন্য অর্ধশতরান না পেলেও একটি রেকর্ড করে ফেললেন মাহি। ওয়ানডেতে সবচেয়ে বেশিবার নটআউট থাকার রেকর্ড করে ফেললেন তিনি। ৩০০টি ম্যাচে মোট ৭৩ বার নটআউট ধোনি। এই রেকর্ডে আপাতত ধোনির পরে নাম রয়েছে শ্রীলঙ্কার চামিন্ডা ভ্যাস এবং দক্ষিণ আফ্রিকার শন পোলকের। তাঁরা নিজেদের ক্রিকেটীয় জীবনে ৭২ বার নট আউট থেকেছেন।

[OMG! ম্যাচ চলাকালীনই একে-অপরকে চুমু খেলেন দুই যুবক]

একদিকে ৩৭৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা। উলটোদিকে, ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিং। তাই ম্যাচে কোনওসময়েই ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথেউজরা। ভালও শুরু করেও কোনও শ্রীলঙ্কান ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাথেউজ(৭০)। এছাড়া সিরিবর্ধনে করেন ৩৯ রান। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ, পাণ্ডিয়া, যাদব দু’টি করে উইকেট পেয়েছেন। এছাড়া শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট পেয়েছেন। তবে ভারতীয় বোলারদের মধ্যে সবার নজর ছিল শার্দুল ঠাকুরের দিকেই। কারণ তাঁর গায়ে ছিল জাতীয় দলের দশ নম্বর জার্সি। যে জার্সি পড়ে মাঠে নামতেন শচীন তেণ্ডুলকর। জানা গিয়েছে, নিজের অভিষেক ম্যাচের জন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে নিজেই সেই জার্সি চেয়ে নিয়েছিলেন শার্দুল। এখন দেখার আগামিদিনে মাস্টার ব্লাস্টারের মতোই খ্যাতির শীর্ষে পৌঁছাতে পারেন কিনা।

[ভক্তকে কাছে টেনে নিয়ে বিশ্ববাসীর মন জয় করলেন মেসি]

The post রোহিত-বিরাটের দাপটে দুরমুশ শ্রীলঙ্কা, ১৬৮ রানে জয়ী ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার