shono
Advertisement

ধোনি-ভুবির যুগলবন্দি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। The post ধোনি-ভুবির যুগলবন্দি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 PM Aug 24, 2017Updated: 05:41 PM Oct 03, 2019

শ্রীলঙ্কা ২৩৬/৮

Advertisement

ডাকওয়ার্থ লুইসে ভারতের টার্গেট ২৩১ (৪৭ ওভার)

ভারত ২৩১/৭ (৪৪.২ ওভার)

রোহিত ৫৪

ভুবনেশ্বর ৫৩*

ধোনি ৪৫ *

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের। অষ্টম উইকেটে  ধোনি ও ভুবনেশ্বরের রেকর্ড পার্টনারশিপে ভারত জিতে গেল তিন উইকেটে। যার ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তবে এদিন ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২৩৬ রানে আটকে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ভাল শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার। তবে মিডল অর্ডার ভেঙে পড়ায় সহজ ম্যাচ কঠিন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ধোনি-ভুবনেশ্বরের জমাটি ব্যাটিংয়ের সুবাদে ভারত তিন উইকেট ম্যাচ জিতে নেয়।

একসময়ের সতীর্থ গৌতম গম্ভীর তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাড়াতাড়ি কেরিয়ার শেষ করে মহেন্দ্র সিং ধোনি কী কী করতে পারেন তা নিয়ে আলোচনার শেষ নেই। বাইশ গজে এসবের জবাব দিলেন মাহি। বুঝিয়ে দিলেন এখনও তিনি ফিনিশার। টপ অর্ডারদের হারিয়ে টিম ইন্ডিয়া যখন ধুঁকছে তখন ধোনিই হয়ে উঠলেন ত্রাতা। অথচ সকাল দেখে বোঝা যায়নি দিনটা এমন যাবে। প্রথম ম্যাচের মতো শুরু করেছিলেন শিখর ধাওয়ান। দুর্দান্ত ছিলেন রোহিত শর্মাও।  রোহিত হাফ সেঞ্চুরি করেন। ধাওয়ান থামেন ৪৯ রানে।

[ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুনীলরা, শেষ ম্যাচে সেন্ট কিটসের সঙ্গে ড্র]

রোহিত-শিখরের দাপটে ১০৯ রানে কোনও উইকেট হারায়নি ভারত। দুই ওপেনার দ্রুত আউটের পরই ভাঙন ধরে। আকিলা ধনঞ্জয়ের ঘূর্ণিতে ১৩১ রানে সাত উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার। ২৪ বছরের এই ডান হাঁতি স্পিনারের অভিজ্ঞতা বলতে চারটে ওয়ানডে আর পাঁচটা টি-২০। অচেনা ধনঞ্জয় কাঁপিয়ে দেন কোহলি, রাহুলদের। ধনঞ্জয়ের স্পেল মনে করিয়ে দিচ্ছিল ২০০৮ সালের কথা। সেবার এশিয়া কাপ ফাইনালে অজন্তা মেন্ডিসের বিষাক্ত স্পিনে কাত হয়ে গিয়েছিল ভারত। মেন্ডিস ৬ উইকেট নিয়ে একাই শেষ করে দিয়েছিলেন ভারতকে। ৯ বছর পর পাল্লেকালে যেন তার রিপিট টেলিকাস্ট। ধনঞ্জয়ের বল বুঝতে না পেরে বোল্ড হন কোহলি, যাদব, রাহুল। এরপরই ভুবনেশ্বর কুমারকে সঙ্গী করেন খেলা ধরেন ধোনি। এক, দু রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। উল্টো দিকে ভুবনেশ্বরেও নিখুঁত ছিলেন। ২৯ রানে প্লেড অন হয়েছিলেন ধোনি। কিন্তু বেল না পড়ায় ক্যাপ্টেন কুল বেঁচে যান। ধোনি শেষ পর্যন্ত ৪৫ রানে অপরাজিত থাকেন। ভুবি ৫৩ রানে ক্রিজে ছিলেন।

[অবসরের পর কী করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন ধোনি!]

প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল ভারত। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। বুমরাদের বোলিংয়ে ২৩৬ রানে আটকে গিয়েছিল শ্রীলঙ্কা।  ডাকওয়ার্থ লুইসে টার্গেট কমে এসেছিল ২৩১-এ। শেষ পর্যন্ত ধোনি এবং ভুবনেশ্বরের অষ্টম উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ পার্টনারশিপ ভারতকে সিরিজ জয়ের ক্ষেত্রে এগিয়ে দিল। ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয়।

ছবি: দেবাশিস সেন

The post ধোনি-ভুবির যুগলবন্দি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার