shono
Advertisement
Vaibhav Sooryavanshi

বৈভবের অভিষেক না হওয়ায় হতবাক গাভাসকর! কী 'অজুহাত' ভারতের কোচের?

এখনও অপেক্ষা করতে হবে ১৫ বছর বয়সি বিস্ময় প্রতিভাকে?
Published By: Arpan DasPosted: 02:07 PM Jun 29, 2026Updated: 02:07 PM Jun 29, 2026

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়নি বৈভব সূর্যবংশীর। শ্রেয়স আইয়ারের অধীনে টিম ইন্ডিয়া চুনকাম হয়েছে। বৈভবকে খেলানো হলে কি ফলাফল অন্যরকম হত? আইরিশদের বিরুদ্ধে কেন দেখে নেওয়া হল না ১৫ বছর বয়সি বিস্ময় প্রতিভাকে? সিরিজ হারের পর মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন দুশখাতে। তবে তিনি যে যুক্তি দিন না কেন, বৈভবের অভিষেক না হওয়ায় অখুশি কিংবদন্তি সুনীল গাভাসকর। ভারতের টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন সানি।

Advertisement

আয়রল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজ। আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন। বেলফাস্টে কি একটা ম্যাচেও সুযোগ দেওয়া যেত না বৈভবকে? নাকি এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে ফেলা হবে তাকে? দুশখাতে বলছেন, "আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বৈভব সম্পূর্ণ তৈরি। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক, সঞ্জু স্যামসন আমাদের তিন মাস আগে বিশ্বকাপ জিতিয়েছে। আমরা সবাই চাই বৈভব খেলুক। কিন্তু তাকেও ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আইপিএলে ও দারুণ খেলেছে। প্লেয়ারদের আমরা জানিয়ে দিতে চাই যে তাদের লম্বা সময়ের জন্য ভাবা হচ্ছে।"

সেটা কি কাউকে বসিয়ে রেখে? বৈভবের অভিষেক না হওয়ায় অবাক গাভাসকর। তিনি বলেন, "আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড সিরিজে বৈভবের অভিষেক হবে। এটাও ভেবেছিলাম যে, ও দু'টো ম্যাচেই খেলবে। আন্তর্জাতিক ক্রিকেট সবসময় কঠিন পরীক্ষা নেয়। ভেবেছিলাম, এই সিরিজে খেলিয়ে তার সঙ্গে ওকে মানিয়ে নেওয়া হবে। তবে নিশ্চয়ই ও ভবিষ্যতে সুযোগ পাবে। ওর মতো প্লেয়ারকে দলের বাইরে রাখা ঠিক হবে না। যদি আয়ারল্যান্ড সিরিজে না হয়, তাহলে ইংল্যান্ড সিরিজে ওকে অবশ্যই দেখা যাবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement