shono
Advertisement
Shreyas Iyer

বর্তমানে থাকাই পাঞ্জাব অধিনায়কের জয়মন্ত্র! এবার কি ভারতের টি-২০ দলের নেতৃত্বেও শ্রেয়স?

চোটে কাবু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে নিজের দুর্ধর্ষ নেতৃত্ব মন্ত্র খোসলা করে দিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। যে মন্ত্রের সারসংক্ষেপ: বর্তমানে থাকো, বর্তমান মুহূর্তকে নিয়ন্ত্রণ করো।
Published By: Arpan DasPosted: 01:19 PM Apr 19, 2026Updated: 05:56 PM Apr 19, 2026

চোটে কাবু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে নিজের দুর্ধর্ষ নেতৃত্ব মন্ত্র খোসলা করে দিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যে মন্ত্রের সারসংক্ষেপ: বর্তমানে থাকো, বর্তমান মুহূর্তকে নিয়ন্ত্রণ করো। যে মন্ত্র সম্বল করে আইপিএলে আগুনে ফর্মে আছেন পাঞ্জাব অধিনায়ক। যা দেখে জোর চর্চা শুরু হয়েছে, শ্রেয়সকে কি এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া উচিত? যা নিয়ে মুখ খুললেন বোর্ডের সূত্রও।

Advertisement

আইপিএল উনিশে এখনও পর্যন্ত শ্রেয়সের পাঞ্জাবই একমাত্র টিম, যারা একটা ম্যাচও এখনও পর্যন্ত হারেনি। কোন জাদুবলে ম্যাচের পর ম্যাচে এ হেন জয় সম্ভব হচ্ছে? সম্প্রচারকারী সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলে দিয়েছেন, "আমাদের টার্গেট একটাই। এবার ট্রফি জেতা। কিন্তু আমি সব সময় বিশ্বাস করে এসেছি যে, গোটা টুর্নামেন্ট নিয়ে ভাবতে বসলে চলে না। বর্তমানে থাকতে হয়। যা নিয়ন্ত্রণযোগ্য, সে সমস্তকে নিয়ন্ত্রণ করতে হয়। অতীত বা ভবিষ্যৎ দু'টোর একটা নিয়েও ভেবে কোনও লাভনেই। টিমের প্লেয়ারদেরও তাই বলি। বলি যে, তোমরা যখন খেলতে নামছো, তখন নিজেদের নিয়ে ভাববে। নিজেদের খেলা কী করে উন্নত করা যায়, তা নিয়ে চিন্তা করবে। বিপক্ষ কী করল, তা নিয়ে ভেবে ঘুম নষ্ট করার প্রয়োজন নেই।"

অন্যদিকে শ্রেয়সকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা নিয়েও চর্চা শুরু হয়েছে। যা নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেন, "শ্রেয়স শেষবার ২০২৩ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। এখন ও দলেও নেই। ফলে হঠাৎ ওকে দলে নিয়ে অধিনায়ক করে দেওয়া বড় সিদ্ধান্ত হয়ে যাবে। আপাতত আমাদের লক্ষ্য ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ। তাই টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে নির্বাচকরা এখন অতো ভাবছেন না।" টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমারকে ছাঁটাই করার চর্চা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement