shono
Advertisement
SRH vs KKR

IPL 2026, SRH vs KKR: সানরাইজার্সের বিরুদ্ধে নাইটদের দলে বিদেশি বদল, তবু আশা পূরণ হল না কেকেআর-ভক্তদের

টসে হেরে প্রথমে বল করবে কেকেআর। প্যাট কামিন্সদের বিরুদ্ধে নাইটদের দলে দুই বদল।
Published By: Arpan DasPosted: 03:11 PM May 03, 2026Updated: 04:17 PM May 03, 2026

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন লড়াই নাইট রাইডার্সের (SRH vs KKR)। সেই ম্যাচে কি মাথিশা পাথিরানা খেলবেন? আশা ছিল নাইটভক্তদের। প্যাট কামিন্সদের বিরুদ্ধে কেকেআর দলে দুই বদল। তার মধ্যে একজন বিদেশিকেও বদল করা হয়েছে। তবু জায়গা হল না পাথিরানার। টিম সেইফার্টের জায়গায় ফিরছেন ফিন অ্যালেন। অন্যদিকে রমনদীপের জায়গায় খেলবেন মণীশ পাণ্ডে। টসে হেরে প্রথমে বল করবে কেকেআর।

Advertisement

আইপিএলে বাকি সব ম্যাচ এখন কেকেআরের কাছে বাঁচামরার। একটাও হারলে প্লে-অফের অঙ্ক আরও কঠিন হবে। প্রথম ছ’ম্যাচ জয়হীন থাকা কেকেআর শেষ দু’ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে। তবে দলের ব্যাটিং এখনও ম্যানজমেন্টের মাথাব্যথা। বিশেষত টপ অর্ডারে কেউই রান পাচ্ছেন না। যে কারণে টিম সেইফার্টকে বাদ দিল কেকেআর। সেই জায়গায় ফিরিয়ে আনল ফিন অ্যালেনকে। যিনি কি না প্রথম ম্যাচের পর থেকে ব্যর্থ। সেই জায়গায় কি রাহানের সঙ্গে নারিনকে ওপেনে আনা যেত না? অপেক্ষায় ছিলেন নাইটভক্তরা। সেই আশা পূর্ণ হল না।

দ্বিতীয় আশা ছিল মাথিশা পাথিরানাকে নিয়ে। দিন পনেরো আগে প্রশ্নটা ছিল, মাথিশা পাথিরানা কবে আসবেন? এখন সেই প্রশ্নটা পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে, মাথিশা পাথিরানা কবে খেলবেন? এই ম্যাচেও তাঁর অভিষেক হল না। প্যাট কামিন্সদের বিরুদ্ধে টসে হেরে প্রথমে বল করবে কেকেআর। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও তাঁকে খেলানোর কোনও সম্ভাবনা নেই। কোনও কারণ জানাননি নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। এছাড়া রমনদীপের জায়গায় খেলবেন মণীশ পাণ্ডে।

টসে জিতে ব্যাট করতে চেয়েছিলেন রাহানেও। তাঁর বক্তব্য, দীর্ঘ বিরতির ফলে নাইটরা সুবিধাই পাবেন। অন্যদিকে সানরাইজার্স দলে দু'টি বদল করা হয়েছে। নীতীশ কুমার রেড্ডি অসুস্থ। সেখানে খেলবেন আর. স্মরণ। এর সঙ্গে হর্ষর দুবের জায়গায় খেলবেন হর্ষল প্যাটেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement