shono
Advertisement
Lalit Modi

'ফোন করতে পারেন', সানরাইজার্স মালকিন কাব্য মারানকে বার্তা ললিত মোদির! কী বলবেন?

নাম না করে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে বার্তা ললিত মোদির। ভারতীয় ব্যবসায়ী এই মুহূর্তে পলাতক। কিন্তু দেশে কী হচ্ছে, সব বিষয়ে নজর রাখার পাশাপাশি মতামতও রাখছেন।
Published By: Arpan DasPosted: 11:18 AM Mar 18, 2026Updated: 11:21 AM Mar 18, 2026

'দরকার পড়লে আমাকে ফোন করবেন', নাম না করে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে বার্তা ললিত মোদির। ভারতীয় ব্যবসায়ী এই মুহূর্তে পলাতক। কিন্তু দেশে কী হচ্ছে, সব বিষয়ে নজর রাখার পাশাপাশি মতামতও রাখছেন। এবার পাক ক্রিকেটারকে কেনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন সানরাইজার্স কর্তৃপক্ষ। সমাধান চাই? যেচে এগিয়ে আসছেন ললিত মোদি।

Advertisement

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস। দাম উঠেছে ২.৩৪ কোটি টাকা। আইপিএলে পাক প্লেয়াররা নিষিদ্ধ। আন্তর্জাতিক ম্যাচে দুই দলের প্লেয়াররা হাত মেলান না। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। তারপরও ভারতীয় মালিকানাধীন দলে কেন পাক স্পিনারকে নেওয়া হল, সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সমাজমাধ্যম। তা সত্ত্বেও কাব্য মারানের দলের বিরুদ্ধে জনরোষ অব্যাহত।

এই পরিস্থিতিতে কী করা দরকার? তার টোটকা বাতলে দিলেন ললিত মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'ভক্তরা যখন ক্ষুব্ধ তখন পাকিস্তানি প্লেয়ারের উপর ২.৩৪ কোটি টাকা বিনিয়োগ করছেন? কীভাবে পরিকল্পনা করে সাম্রাজ্য বানাতে হয়, তার দুয়েকটা পদ্ধতি জানি। আমাকে ফোন করতে পারেন।' এই পোস্টে কারও নাম করেননি। তবে ক্যাপশনে লিখেছেন, 'হান্ড্রেড লিগে সানরাইজার্স লিডসের এক প্লেয়ারকে নিয়ে বিতর্ক বেঁধেছে।'

আইপিএলকে আজকের জনপ্রিয়তায় পৌঁছে দিতে বিরাট ভূমিকা ছিল ললিত মোদির। গোটা টুর্নামেন্টটাই পলাতক ওই ব্যবসায়ীর মস্তিষ্কপ্রসূত। আইপিএলের প্রথম মরশুমে অনেক পাকিস্তানি প্লেয়ার খেলেছিলেন। তারপর থেকে অবশ্য পাক প্লেয়াররা নিষিদ্ধ। কিন্তু এটাও ঠিক আইপিএলের বিপুল বিনিয়োগের সূত্রপাত ললিত মোদির হাত ধরেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement