shono
Advertisement
Sachin Tendulkar

শচীনপুত্রের ছেলের বিয়েতে মুম্বইয়ে চাঁদের হাট, টুইনিং ধোনি-সাক্ষীর, ফাঁস নবদম্পতির ছবিও!

ক্রিকেট থেকে বিনোদন- দেশের তাবড় তারকারা সকলেই পৌঁছে গিয়েছে নবদম্পতির নতুন জীবনের সাক্ষী থাকতে। মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকর, অনিল কুম্বলে-কে নেই সেই তালিকায়।
Published By: Anwesha AdhikaryPosted: 02:12 PM Mar 05, 2026Updated: 04:51 PM Mar 05, 2026

ক্রিকেট ঈশ্বরের ছেলের বিয়ে। সেই উপলক্ষে মুম্বইয়ে বসেছে চাঁদের হাট। ক্রিকেট থেকে বিনোদন- দেশের তাবড় তারকারা সকলেই পৌঁছে গিয়েছে নবদম্পতির নতুন জীবনের সাক্ষী থাকতে। মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকর, অনিল কুম্বলে-কে নেই সেই তালিকায়। আইসিসি চেয়ারম্যান জয় শাহও মুম্বইয়ে পৌঁছেছেন অর্জুন তেণ্ডুলকর-সানিয়া চন্দোকের বিবাহবাসরে। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুরু হয়েছে বিয়ের আচার অনুষ্ঠান। প্রকাশ্যে এসেছে বিয়ের সাজে অর্জুন-সানিয়ার ছবিও।

Advertisement

শচীনপুত্রের বিয়েতে ভারতবর্ষের স্বনামধন্যরা নিমন্ত্রিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহেন্দ্র সিং ধোনি। সৌরভ গঙ্গোপাধ্যায়। হরভজন সিং। ক্রিকেটজীবনে যাঁদের সঙ্গে খেলেছেন 'লিটল মাস্টার', প্রত্যেকের কাছেই নাকি নিমন্ত্রণপত্র গিয়েছে। এঁদের মধ্যে অনেকে সকালে বিয়েবাড়ি সেরে রাতে মাঠে উপস্থিত হয়ে (স্বরাষ্ট্রমন্ত্রী যেমন আসছেন, মোটামুটি নিশ্চিত) সূর্যদের আলোর পথযাত্রী হতেও পারেন। তবে শচীনপুত্রের বিবাহ সংক্রান্ত গোটা কতক 'নিয়ম-কানুন' শোনা যাচ্ছে। যেমন, উপহার নিয়ে যাওয়া যাবে না। স্রেফ ফুল। আবার প্রত্যেক অভ্যাগতের জন্য আলাদা-আলাদা 'কিউআর কোড' থাকবে। যা দেখিয়ে অনুষ্ঠান-কক্ষে প্রবেশ করতে হবে। 

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বলে সূত্রের খবর। তার আগে পরেই হাজির হয়েছেন 'ফাইভস্টার' অতিথিরা। মুকেশ-নীতা অম্বানি, ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, সস্ত্রীক ইরফান পাঠান সকলকেই দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে। অফ হোয়াইটের উপর রংবেরংয়ের সুতোর কাজ করা পোশাক পরে আসেন ধোনি এবং সাক্ষী। এছাড়াও বলিউডের একাধিক তারকাকে দেখা গিয়েছে বিয়ের আসরে। 

গত বছরের আগস্টে বাগদান সারেন অর্জুন তেণ্ডুলকর। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেছেন শচীনপুত্র। বাগদানের ৬ মাস পরেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁদের চারহাত এক হয়েছে। বিয়ের মালাবদলের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। শোনা যায়, শচীনকন্যা সারার ‘বেস্ট ফ্রেন্ড’ ছিলেন সানিয়া। সেখান থেকেই অর্জুনের সঙ্গে সানিয়ার সম্পর্ক এবং তারপর বিয়ে। 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement