shono
Advertisement
Pakistan Cricket Team

কালি লাগিয়ে চোটের নাটক! পাকিস্তানের নাক কাটলেন ইমাম, মাঝ সিরিজে দেশে ফেরত কোচ-প্লেয়াররা

চাকরি যেতে পারে কোচ সরফরাজ আহমেদের।
Published By: Arpan DasPosted: 12:41 PM Sep 01, 2026Updated: 12:41 PM Sep 01, 2026

পাকিস্তান ক্রিকেটে নাটক চলছেই। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। এখনও আরেকটি টেস্ট বাকি। তবে তার আগেই সাত জন ক্রিকেটার ও কোচ সরফরাজ আহমেদকে দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। চাকরি যেতে পারে কোচ সরফরাজের। নাটক এখানেই শেষ নয়। চোটের নাটক করে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নামেননি ইমাম-উল-হক। এবার জানা গিয়েছে, এর আগে পায়ে কালি লাগিয়ে চোটের নাটক করেছিলেন তারকা ক্রিকেটার।

Advertisement

লর্ডসে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। বাবর আজমরা বার্মিংহাম টেস্টে ভালো ফল করবে, তার নিশ্চয়তা নেই। তবে তার আগে পাক দলে বড়সড় বদল আনতে চলেছে পিসিবি। এমন নয় যে তাঁরা রিজার্ভের প্লেয়ার। প্রত্যেকেই নিয়মিত এবং পরিচিত মুখ। তাঁরা হলেন মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আঘা, আলি উসমান, আমির জামাল, মহম্মদ জাফর ও খুররাম। সেই জায়গায় নতুন সাতজনকে পাঠানো হচ্ছে।

এর সঙ্গে চাকরি যাওয়া মোটামুটি নিশ্চিত সরফরাজ আহমেদের। মাত্র চার মাস আগে তাঁকে কোচের দায়িত্ব দেওয়া হয়। আর পাক ক্রিকেটের 'প্রথা' মেনেই কোচের চাকরি যাচ্ছে। বোলিং কোচ উমর গুলকেও সম্ভবত ছাঁটাই করা হতে পারে। তাঁদের জায়গায় সাদা বলের কোচ মাইক হেসন ও অ্যাশলে নফকে-কে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে।

তবে আরও নাটক আছে। দ্বিতীয় টেস্টে দলে থাকতেও ব্যাট করতে নামেননি ওপেনার ইমাম-উল-হক। তাঁর নাকি পায়ে চোট। পাক ব্যাটিংকে ধরাশায়ী হতে দেখেও নামেননি। তবে চতুর্থ দিন পায়ে স্ট্র্যাপ বেঁধে শর্টস পরে মাঠে নেমে অনুশীলন করছিলেন। যা দেখে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড বলেন ইমাম চোটের নাটক করছেন। নাহলে তো ইমাম নেটেও অনুশীলন করতে পারতেন। আসলে তিনি দেখাতে চাইছেন, পায়ে চোট আছে। এবার জানা গেল, এর আগে ২০২৫-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামতে চাননি। বলেছিলেন, পায়ে চোট আছে। অথচ স্ক্যানে কিছু ধরা পড়েনি। পরে ফিজিও দেখেন, পায়ে কালি লাগিয়ে কালশিটে দাগ বানিয়ে চোটের নাটক করেছিলেন। তারও আগে ২০২২-এও একবার একই কাণ্ড করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement