shono
Advertisement

Breaking News

বৃষ্টির ভ্রুকুটি, ইডেন টেস্টে প্রথম দিনের খেলা ঘিরে অনিশ্চয়তা

নির্ধারিত সময়ে শুরু করা গেল না খেলা। The post বৃষ্টির ভ্রুকুটি, ইডেন টেস্টে প্রথম দিনের খেলা ঘিরে অনিশ্চয়তা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Nov 16, 2017Updated: 11:59 AM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চ প্রস্তুত। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের জন্য সেজে উঠেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। কিন্তু, ম্যাচে আদৌও বল গড়াবে তো? ক্রিকেটপ্রেমীদের মনে আশঙ্কা মেঘ যে ক্রমশই দানা বাঁধছে। কারণ আর কিছুই না। বৃষ্টি। বুধবার ভোররাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরাম নেই।   এদিন সকাল থেকে ফের ঝিরঝিরে বৃষ্টি নামে ইডেন চত্বরে।  সকালে একবার পিচের কভার খোলা হলেও, ফের তা ঢেকে দেওয়া হয়। এখনও পর্যন্ত শুরু করা যায়নি প্রথম দিনের খেলা।  টসেও বিলম্ব হয়। শেষ খবর পাওয়া খবর অনুযায়ী, আপাতত বৃষ্টি থেমেছে ইডেনে।  সিএবি কর্তারা জানিয়েছেন, আবহাওয়া যদি এরকম থাকে, তাহলে ঘণ্টা দেড়েক মধ্যেই ম্যাচ শুরু হতে পারে। তবে পিচ দেখার পর খেলার শুরু  বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যাম্পায়াররাই।

Advertisement

[বৃষ্টির জেরে বাতিল অনুশীলন, ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ঘিরে অনিশ্চয়তা]

আশঙ্কাটা ছিলই।  সেই আশঙ্কাই সত্যি করে  বুধবার ভোর রাত থেকে শহরে বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার সকাল থেকেও বৃষ্টি বিরাম নেই।  তারজেরে ইডেনে ভারত-শ্রীলঙ্কা টেস্টে প্রথম দিনে খেলা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বুধবার থেকে ইডেনের পিচ ঢেকে রাখা হয়েছিল।  এদিন সকালে তড়িঘ়ড়ি ইডেনে  পৌঁছে যান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।   নির্দিষ্ট সময়ে মাঠে চলে আসে ভারত ও শ্রীলঙ্কার দুই দলই।  কিন্তু, বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি।  টসও হয়নি। সকালে  একবার পিচে কভার খোলা হয়েছিল।  কিন্তু, বৃষ্টির জন্য ফের তা ঢেকে দেওয়া হয়।  তবে এখন আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। থেমেছে বৃষ্টিও।  সুপার শকার  দিয়ে দ্রুত মাঠ শুকনোর করার চেষ্টা চলছে।  সিএবি কর্তাদের দাবি, আবহাওয়া যদি এরকম থাকে, তাহলে ঘণ্টা দেড়েকের মধ্যে ম্যাচ শুরু হতে পারে।

[নয়া অবতার! ইডেন টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় আশিস নেহেরা]

খাতায় কলমে তো বাংলা  থেকে বিদায় নিয়েছে বর্ষা. তাহলে কেন এই অকাল বর্ষণ? আবহাওয়া দপ্তর  জানিয়েছে,  দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে একটি নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টি। বুধবার হালকা বৃষ্টি হলেও, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণও বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদের। বস্তুত, বুধবারও বৃষ্টির কারণে অনুশীলনও করতে পারেনি ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

দেখুন ভিডিও:

[প্রচুর ম্যাচ খেলার ধকল, ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে সওয়াল কোহলির]

The post বৃষ্টির ভ্রুকুটি, ইডেন টেস্টে প্রথম দিনের খেলা ঘিরে অনিশ্চয়তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার