shono
Advertisement

Breaking News

Ravindra Jadeja

শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো'র পর গম্ভীরের কোপে আরেক তারকা!

৩৭ বছর বয়সি ক্রিকেটার বছর দুয়েক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
Published By: Arpan DasPosted: 04:33 PM Aug 12, 2026Updated: 05:17 PM Aug 12, 2026

বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট অবসর নিয়েছেন। দিন কয়েক আগে 'বঞ্চনা'র যন্ত্রণা নিয়ে সরে দাঁড়িয়েছেন অজিঙ্ক রাহানে। এবার কি আরেক মহাতারকা লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন? এক সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর কেরিয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৩৭ বছর বয়সি ক্রিকেটার বছর দুয়েক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

Advertisement

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাডেজার। তারপর থেকে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, ২০২৪-এ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। লাল বলের ক্রিকেটে ভারতের নিয়মিত সদস্য। তবে সাম্প্রতিক সময়ে গৌতম গম্ভীর তারুণ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বর্তমানে চোটের কবলে আছেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর প্যাটেলও আছেন। এছাড়া মানব সুথার, সারাংশ জৈনের মতো তরুণরাও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সুযোগ পাবেন।

গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের খোলনলচে পুরো বদলে গিয়েছে। রোহিত-কোহলি পরবর্তী ভারতীয় ক্রিকেটের দায়িত্ব শুভমানের গিলের কাছে। টেস্টেও তরুণ প্লেয়াররা উঠে আসছেন। এই অবস্থায় জাডেজা (Ravindra Jadeja) কতদিন নিজের জায়গা কতদিন ধরে রাখতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠছেই। এখনও এই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্রীলঙ্কায় দু'ম্যাচের টেস্ট সিরিজের পর জাদেজা আর সুযোগ পাবেন কি না সন্দেহ। কোনও নিশ্চিত খবর না থাকলেও টেস্ট ক্রিকেট নিয়ে 'জাড্ডু' কী ভাবেন, সেদিকে সবার নজর থাকবে।

শ্রীলঙ্কার মাটিতে জাদেজার স্পিন কার্যকরী ভূমিকা নেবে। তারপর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর ও পরের বছরের শুরুতে ভারতের মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি। মাঝে যেহেতু বেশ কিছুটা সময় আছে, তাই জাদেজার ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত। ৮৯টি টেস্টে ৪০৯৫ রান করেছেন জাদেজা। উইকেট সংখ্যা ৩৪৮।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement