shono
Advertisement
Virat Kohli

গোপনে কোহলির উপর নজরদারি! বিলেতে কারা অনুসরণ করছেন 'কিং'কে? দুশ্চিন্তায় আরসিবি সতীর্থও

ভারতে তিনি সুপারস্টার। কোথাও গেলে সাধারণ মানুষ ঘিরে ধরেন। কিন্তু লন্ডনেও একই ভাবে সমস্যায় কোহলি।
Published By: Arpan DasPosted: 08:52 PM Jul 10, 2026Updated: 08:52 PM Jul 10, 2026

কে বা কারা যেন অনুসরণ করছেন বিরাট কোহলিকে! না, জল্পনা নয়। ভারতে তিনি সুপারস্টার। কোথাও গেলে সাধারণ মানুষ ঘিরে ধরেন। সেই তুলনায় লন্ডনে অনেক শান্তিতে থাকতে পারেন। সত্যিই কি তাই? এবার যা ঘটল, তাতে অবাক আরসিবি দলে তাঁর সতীর্থ ও ইংরেজ ব্যাটার জর্ডন কক্স। কীভাবে গোপনে তাঁর সঙ্গে কোহলির ছবি উঠে গেল, সেটা কিছুতেই বুঝতে পারছেন না।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? গত মাসে ওভালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় কক্সের। তার আগে কোহলির সঙ্গে একটি ক্যাফেতে দেখা করেন। আরসিবি সতীর্থের তিনি পরামর্শ চেয়েছিলেন। কিন্তু সাক্ষাতের কিছুক্ষণ পরই কক্স দেখতে পান, তাঁদের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। অথচ কে বা কারা তাদের ছবি তুলেছেন, কিছুই বুঝতে পারেননি।

সম্প্রতি 'দ্য গার্ডিয়ান'কে একটি সাক্ষাৎকারে কক্স রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, ক্যাফেতে দু'জনে কিছুই বুঝতে পারেননি। পাশ দিয়ে হাজার-হাজার মানুষ পাশ কাটিয়ে চলে গিয়েছে, কেউ কিছুই বলেনি। খোলা মনে অনেকক্ষণ কথা বলেন। কিন্তু কিছুক্ষণ পরই দেখেন কোহলিকে জড়িয়ে ধরার তাঁর ছবি ভাইরাল। প্রায় দু'ঘণ্টা পর কোহলি তাঁকে মেসেজ করেন, 'তুমি কী এই ছবিগুলো দেখেছ?' আমি জবাবে বলি, 'এগুলো কী হচ্ছে?'

কোহলির জন্য এখন খারাপ লাগছে কক্সের। ইংরেজ ব্যাটারের উপলব্ধি, "ক্রিকেটের বাইরে ও শান্তির জীবন কোথায় পায়? সবাই ওর সঙ্গে একটু ছবি তোলার জন্য পাগল। কিন্তু কোহলি চায় সাধারণ মানুষের মতো জীবন কাটাতে। মজা করতে। কিন্তু সেটা সম্ভব নয়। এটাই লজ্জার।" এখন লন্ডনেই থাকেন কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ক্রিকেট না থাকলে দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডেই বেশির ভাগ সময় কাটান তাঁরা। উল্লেখ্য, সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সেখানে দেখা যাবে কোহলিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement