shono
Advertisement
T20 World Cup

জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই ভারতের, কী বলছে অতীত রেকর্ড, টিম ইন্ডিয়ার সেমির অঙ্কই বা কী?

হারলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ। আবার শুধু জিতলেও নিশ্চিন্ত হওয়া যাবে না।
Published By: Subhajit MandalPosted: 12:16 PM Feb 26, 2026Updated: 12:57 PM Feb 26, 2026

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কার্যত মরণ-বাঁচন লড়াই ভারতের। হারলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ। আবার শুধু জিতলেও নিশ্চিন্ত হওয়া যাবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। জিততে হবে নিজেদের শেষ ম্যাচও। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার পাহাড়প্রমাণ চাপ নিয়ে নামছে টিম ইন্ডিয়া।

Advertisement

এ হেন মেগা ম্যাচের আগে ভারতের অস্বস্তি বহু। ব্যাটাররা ফর্মে নেই। বোলিং বিভাগও মাঝে মাঝে হতাশ করছে। ফিল্ডিং হতশ্রী। সব মিলিয়ে পুরো দল আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তবে এত অস্বস্তির মধ্যেও টিম ইন্ডিয়ার জন্য যেটা স্বস্তির সেটা হল লক্ষ্মীবারে সূর্যদের প্রতিপক্ষ জিম্বাবোয়ে সম্ভবত সুপার এইটের দলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল। ভারতের বিরুদ্ধে তাঁদের রেকর্ডও হতশ্রী। এ পর্যন্ত টি- টোয়েন্টিতে দু'দল ১৩ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টিই জিতেছে ভারত। অধিকাংশই বড় ব্যবধানে।

ভারত বনাম জিম্বাবোয়ে:
মোট ম্যাচ ১৩
ভারত ১০
জিম্বাবোয়ে ৩

শেষ পাঁচ ম্যাচ:
২০২৪- ভারত ৪২ রানে জয়ী
২০২৪- ভারত ১০ উইকেটে জয়ী
২০২৪- ভারত ২৩ রানে জয়ী
২০২৪- ভারত ১০০ রানে জয়ী
২০২৪- জিম্বাবোয়ে ১৩ রানে জয়ী

তবে আজ টিম ইন্ডিয়ার শুধু জিতলে চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ ভারতের সেমির সমীকরণ বলছে, বৃহস্পতিবার জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে না পারলে টিম ইন্ডিয়ার সেমিতে যাওয়ার স্বপ্ন কার্যত অধরা থেকে যাবে।

ভারতের সেমির সমীকরণ:
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ প্রোটিয়ারা জিতলে ভারতকে দু'ম্যাচ জিততে হবে
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ক্যারিবিয়ানরা জিতলে ভারতকে দু'ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে
বৃহস্পতিবার হারলে কার্যত বিদায় টিম ইন্ডিয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement