shono
Advertisement

ধোনির উইকেট নেওয়ার পর এ কথাই জানালেন কুলদীপ

শুক্রবার কি দলের সমর্থনে ইডেনের গ্যালারিতে দেখা যাবে কিং খানকে? The post ধোনির উইকেট নেওয়ার পর এ কথাই জানালেন কুলদীপ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Apr 27, 2017Updated: 10:54 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির উইকেট নেওয়াটা যে কোনও বোলারের কাছেই স্পেশাল পাওনা৷ আর তাই কুলদীপ যাদবের মতো ভারতীয় তরুণ স্পিনার গুরুত্বপূর্ণ সময় মাহিকে প্যাভিলিয়নে ফেরাতে পারায় দারুণ উচ্ছ্বসিত৷ বুধবার সুপারজায়ান্টদের ঘরের মাঠেই তাঁদের দুরমুশ করেছেন নাইটরা৷ এসেছে কাঙ্খিত জয়৷ ধোনিকে আটকে দিয়ে অর্ধেক কাজটাই সেরে ফেলেছিলেন কেকেআর দলের চায়নাম্যান৷

Advertisement

[অযোধ্যায় ফের মঞ্চস্থ হবে রামলীলা, তোড়জোড় শুরু যোগী সরকারের]

আইপিএল-এ মূলত ব্যাটসম্যানদেরই আধিপত্য দেখা যায়৷ বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ফুলঝুরি দেখতেই যেন মাঠে হাজির জন হাজার হাজার দর্শক৷ সেখানে বোলারদের ভাল পারফর্ম করার তাগিদটা আরও বেড়ে যায়৷ কুলদীপ বলছেন, “নেতা গম্ভীর দলের প্রতিটি স্পিনারের উপর ভরসা রাখেন৷ বিশ্বাস করেন আমাদের মতো তরুণদেরও বড় ভূমিকা রয়েছে৷ আর সেখান থেকেই আত্মবিশ্বাস বেড়ে যায়৷”

.@imkuldeep18 & @robbieuthappa share their #OnFieldDiary from our win last night at Pune. Watch the full video here: https://t.co/wj21tFjvWd pic.twitter.com/A5SvPF3xgP

— KolkataKnightRiders (@KKRiders) April 27, 2017

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা দল৷ যদিও ফিল্ডিংয়ে আরও উন্নতি চাইছেন অধিনায়ক গৌতম গম্ভীর৷ ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে আপাতত লিগ তালিকার শীর্ষে নাইট রাইডার্স৷ শুক্রবার ঘরের মাঠ ইডেনে তাঁদের প্রতিপক্ষ জাহির খানের দিল্লি৷ গত দুই ম্যাচে কিং খানকে ইডেনে দেখা যায়নি৷ তবে কি শুক্রবার দলের সমর্থনে গ্যালারি থেকে ফ্লায়িং কিস ছুড়বেন? শাহরুখ অবশ্য জানালেন, তিনি ভ্যাঙ্কোভারে কাজে ব্যস্ত৷ তবে খুব তাড়াতাড়ি দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন৷ পুণেকে পরাস্ত করায় গম্ভীর, উথাপ্পাদের টুইট করে অভিনন্দনও জানান বলিউড বাদশা৷

Ami KKR…!!! pic.twitter.com/cgyCqDlIha

— Shah Rukh Khan (@iamsrk) April 26, 2017

[শারাপোভাকে পুরোপুরি নির্বাসিত করা উচিত ছিল, দাবি ইউজনি বুশার্ডের]

The post ধোনির উইকেট নেওয়ার পর এ কথাই জানালেন কুলদীপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার