shono
Advertisement

Breaking News

ফিরে এল ‘কুলি’র স্মৃতি, পাঁজরে চোট বিগ বি-র

কাজ থেকে বিরতি নিতে নারাজ সিনিয়র বচ্চন। The post ফিরে এল ‘কুলি’র স্মৃতি, পাঁজরে চোট বিগ বি-র appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM Aug 12, 2017Updated: 12:49 PM Aug 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং করতে গিয়ে আবারও চোট পেলেন বিগ বি। ‘ঠাগস অফ হিন্দোস্তান’ ছবির শুটিং করতে গিয়ে বুকের বাঁ দিকের পাঁজরে চিড় ধরেছে অমিতাভ বচ্চনের। পিঠেও চোট পেয়েছেন তিনি। তবে তাঁর কাজ থামেনি। অসহ্য যন্ত্রণার মধ্যেও বিশ্রাম করার অবসর নিতে চাইছেন না তিনি। বিরতি নেওয়ার প্রস্তাব উড়িয়ে দিব্যি শুটিং চালিয়ে যাচ্ছেন বিগ বি। এমনকী অসুস্থতার কারণে কাজের গতিও কমেনি ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর সেটে।

Advertisement

[এবার বলিউডে পা রাখলেন অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়]

রীতিমতো তারকাখচিত এই ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ। অমিতাভ বচ্চনের ব্যস্ত রুটিনে ‘ঠাগস অফ হিন্দোস্তান’–এর পাশাপাশি রয়েছে ‘১০২ নট আউট’ ছবির শুটিং ও টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং। অসুস্থতার কারণে এর একটিও বাদ দেননি ৭৫ ছুঁই ছুঁই অমিতাভ।

[গণতান্ত্রিক দেশে ফ্যাসিস্ট মতবাদ চাপিয়ে দেওয়া চলে না: বিদিতা]

১৯৮২ সালের ২৬ জুলাই ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হন তিনি। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় চত্বরে সহ-অভিনেতা পুনিত ইসারের সঙ্গে মারামারির একটি দৃশ্যে অভিনয়ের সময় পড়ে গিয়ে তলপেটে গুরুতর চোট পান অমিতাভ। প্রথমে আঘাতের গুরুত্ব বোঝা না গেলেও দ্বিতীয় দিন থেকে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল বলেও চিকিৎসকরা জানিয়েছিলেন। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘ক্লিনিক্যালি ডেথ’। সংকটজনক অবস্থাতেই তাঁকে বিশেষ বিমানে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে।

[প্রায় ৫০,০০০ দর্শকের আপত্তি, বন্ধ হতে পারে এই সিরিয়াল]

জাতি-ধর্ম নির্বিশেষে দেশবাসী তাঁদের প্রিয় নায়কের আরোগ্য চেয়ে প্রার্থনায় শামিল হন। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। ফের শুরু হয় কুলির শুটিং। ১৯৮৩ সালের জানুয়ারিতে সেটে ফেরেন অমিতাভ। সেই বছরই ২ ডিসেম্বর মুক্তি পায় মনমোহন দেশাই পরিচালিত ‘কুলি’। এবারও সেই পেশাদারিত্বেরই পরিচয় দিলেন অমিতাভ বচ্চন।

The post ফিরে এল ‘কুলি’র স্মৃতি, পাঁজরে চোট বিগ বি-র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার