সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হল বলিউড নৃত্যশিল্পী অভিজিৎ শিণ্ডে৷ প্রথম সারির একাধিক সিনেমায় কোরিওগ্রাফি করেছিলেন তিনি৷ রণবীর সিং, অজয় দেবগণ ও রনবীর কাপুর-সহ বহু তারকার সঙ্গেই দেখআ গিয়েছিল অভিজিৎকে৷ মানসিক অবসাদের জেরে অভিজিৎ আত্মঘাতী হয়েছেন বলেই দাবি পুলিশের৷
[বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা দিতে গিয়ে নেটদুনিয়ার রোষের পাত্র সলমন]
মুম্বইয়ের বহুতলে একাই থাকতেন অভিজিৎ শিণ্ডে৷ শুক্রবার সকালে তাঁর প্রতিবেশীরা দেখেন বহুতলে দরজা খোলা রয়েছে৷ কিন্তু কেন তাঁর বহুতলের দরজা খোলা রয়েছে, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা৷ ভিতরে ঢুকেই অবাক হয়ে যান তাঁরা৷ দেখেন, ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলছে শিণ্ডের দেহ৷ তড়িঘড়ি পুলিশে খবর দেন তাঁরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ অভিজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ চিকিৎসকরা জানান, মারা গিয়েছেন ওই বলি তারকা৷ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, গলায় দড়ি দিয়েই আত্মঘাতী হয়েছেন অভিজিৎ সিন্ধে৷
[আধুনিক প্রেক্ষাপটে ফের বড়পর্দায় ‘ঘরে বাইরে’, পরিচালনায় অপর্ণা সেন]
অভিজিতের পরিবারের দাবি, বিয়ের পর সব ঠিকঠাকই ছিল অভিজিতের৷ বছর দুয়েক আগে মেয়ে হয় তাঁর৷ তারপর থেকেই শুরু হয় দাম্পত্য অশান্তি৷ স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝগড়া হত দুজনের৷ মাসতিনেক আগে অভিজিতের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী৷ একরত্তি মেয়েকে নিয়েই বাড়ি ফিরে যান তিনি৷ একাধিকবার স্ত্রী ও মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন অভিজিৎ৷ কিন্তু স্ত্রী বাড়ি ফিরে আসতে চাননি৷ এমনকী, মেয়ের সঙ্গেও অভিজিৎকে দেখা করতে দিতেন না তাঁর স্ত্রী৷ এর জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ অভিজিতের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ ওই সুইসাইড নোটে নিজের মেয়েকে দেখতে না পাওয়ার কথা, দাম্পত্য অশান্তির কথা লিখেছেন অভিজিৎ৷ মৃত্যুর আগে অভিজিতের অ্যাকাউন্টটিও মেয়ের নামে পরিবর্তন করে দিয়েছেন ওই বলি তারকা৷
The post শেষ সম্বল মেয়ের নামে লিখে আত্মঘাতী বলি নৃত্যশিল্পী appeared first on Sangbad Pratidin.
