shono
Advertisement

Breaking News

অ্যাঞ্জেলিনার সঙ্গে সম্পর্ক ভাঙতে নারাজ ব্র্যাড!

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন ব্র্যাড? The post অ্যাঞ্জেলিনার সঙ্গে সম্পর্ক ভাঙতে নারাজ ব্র্যাড! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:26 PM Oct 22, 2016Updated: 05:58 PM Oct 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সম্পর্ক দেখে নিজেদের রিলেশনশিপ গোল সেট করতেন বহু মানুষ৷ কিন্তু এখন সেসব অতীত৷ অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সম্পর্কটা এখন ইতিহাস৷ কিছুদিন আগেই সন্তানদের উপর ব্র্যাডের খারাপ আচরণকে কারণ দেখিয়ে ডিভোর্স ফাইল করেছেন অভিনেত্রী৷ কিন্তু খুব আশ্চর্যভাবেই বিচ্ছেদ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ব্র্যাড৷ জানা গিয়েছে, নানা অছিলায় তিনি ডিভোর্স পিটিশনের প্রত্যুত্তরে আদালতে হাজিরা দিচ্ছেন না৷ কানাঘুষো শোনা যাচ্ছে, সন্তানদের কথা ভেবেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা৷ আর সেই কারণেই বারংবার ডিভোর্স প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন তিনি৷

Advertisement

শোনা গিয়েছে, ইতিমধ্যেই নিজের সন্তানদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন অভিনেতা৷ ম্যাডক্স ছাড়া বাকি সন্তানরা দেখা করেছে তাঁর সঙ্গে৷

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন ব্র্যাড, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে৷ কোনওভাবে কী সম্পর্ক ভাঙতে চাইছেন না তিনি? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে৷

The post অ্যাঞ্জেলিনার সঙ্গে সম্পর্ক ভাঙতে নারাজ ব্র্যাড! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement