shono
Advertisement

জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড?

নিমন্ত্রণ কে করছেন জানেন? The post জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:37 PM Aug 15, 2017Updated: 07:39 AM Aug 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নেই। এদিকে আদরের ছোট নাতনীর বিয়ে। থাকবেন নাইই বা কী করে। তাই না থেকেও থাকলেন মহানায়িকা সুচিত্রা সেন। মুনমুন কন্যা রিয়ার বিয়ের কার্ডে থাকল তাঁর সেই ভুবনমোহিনী ছবিখানা।

Advertisement

টলিপাড়ার অন্দরে কদিন ধরেই ফিসফাস চলছিল। সানাই বাজতে চলেছে সেন বাড়িতে। হ্যাঁ, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিয়া সেন। এতদিন ছিল জল্পনা। চাপা গুঞ্জন। তবে এবার সে সবে ইতি। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর হাতে এল এক্সক্লুসিভ বিয়ের কার্ড। পাত্রী রিয়া সেন। পাত্র শিবম তিওয়ারি। আর কার্ডের সূচনাতেই তাঁদের আশীর্বাদ করতেই যেন থাকলেন মহানায়িকা সুচিত্রা সেন।

শিবমের সঙ্গে নিজের সম্পর্কের কথা গোপন করেননি রিয়া। সোশ্যাল মিডিয়ায় দুজনের একান্ত ছবি পোস্ট করেছিলেন। সেনবাড়িতে যে সাজো সাজো রব পড়েছে, রিয়ার পোশাক ট্রায়ালের ছবিতে সে ইংগিতও মিলেছিল। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রিয়া। এদিকে সাংসদ মা তুমুল ব্যস্ততা তুলে রেখে, মেয়ের বিয়েতে প্রস্তুতি নিচ্ছেন। তার উপর রাজবাড়ির বিয়ে বলে কথা! সুতরাং আভিজাত্য আর রুচি তো থাকবেই। বিয়ের কার্ডের সর্বত্রই সে ছাপ স্পষ্ট। আর সবার উপরে থাকলেন মহানায়িকা। আজ তিনি সুরলোকে। এ বিয়ে হয়তো তাঁর দেখা হল না। তবু দেখার সাধ তো ছিল। মায়ের সে ইচ্ছেই যেন মেটালেন মুনমুন। আর আদরের ছোট নাতনীকে যেন এভাবেই হাসিমুখে আশীর্বাদ করলেন মহানায়িকা।

দেখে নিন সেই কার্ড:

 

The post জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার