shono
Advertisement

Breaking News

চোরাবালিতে শাহরুখ, এগিয়ে আসছে কমোডো ড্রাগন, তারপর…

ভিডিওতে দেখুন কী করলেন কিং খান! The post চোরাবালিতে শাহরুখ, এগিয়ে আসছে কমোডো ড্রাগন, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 10:04 PM Jun 04, 2017Updated: 04:41 PM Jun 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরাবালিতে ডুবে যাচ্ছেন আপনার শরীর৷ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন আপনি৷ আর ঠিক তখনই আপনার দিকে এগিয়ে আসছে এক বিশালায়তন কমোডো ড্রাগন৷ কী প্রতিক্রিয়া হবে আপনার? দিশেহারা মনে হবে নিশ্চয়ই নিজেকে! ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লেন শাহরুখ খান৷ কিন্তু সেই ভয়ের সমাপ্তি যে এভাবে হবে, তা হয়তো ভাবেননি স্বয়ং বলিউড বাদশাও৷

Advertisement

একটি ইন্টারভিউর জন্য কিং খান পৌঁছেছিলেন দুবাইয়ে৷ সঙ্গে ছিলেন টিভি সঞ্চালিকা নিশান৷ মরুভূমির মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল গাড়ি৷ হঠাৎই চোরাবালির মধ্যে ঢুকে যায় গাড়িটি৷ সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন সঞ্চালিকা এবং চালক৷ তাঁদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেন কিং খান৷ ঠিক তখনই ঘটল এক ভয়ানক ঘটনা৷ মরুভূমির মধ্যে খানিকটা অপ্রত্যাশিতভাবেই দেখা গেল একটি কমোডো ড্রাগনকে৷ যে কিনা এগিয়ে আসছে শাহরুখদের দিকেই! এক মুহূর্তের জন্য মনে পড়ে যেতে পারে সত্যজিত রায়ের গুপি গাইন বাঘা বাইনের কথা৷ যেখানে ঘরের ভিতর বাঘ মামাকে দেখে থতমত খেয়ে গিয়েছিলেন গুপি ও বাঘা৷ তাঁরা তো গান গেয়ে বাঘকে শান্ত করেছিলেন৷ কিন্তু শাহরুখ? তিনি কী করবেন! কমোডো ড্রাগনের থেকে বাঁচতে কাদা বালি ছুড়ে মারার চেষ্টাও করলেন৷

[সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা]

এতদূর পর্যন্ত সাসপেন্স তুঙ্গে৷ কিন্তু কাহানি মে টুইস্ট এল এরপর৷ হঠাৎ কমোডো ড্রাগনের গলা থেকে বেরিয়ে এল মানুষের গলা! ড্রাগনের ছদ্মবেশ ছেড়ে মিশরীয় কমেডিয়ান রমেজ গালাল বলে উঠলেন, তিনি নাকি মজা করছিলেন৷ ‘রমেজ আন্ডারগ্রাউন্ড’ নামের একটি শোয়ের জন্য পুরো ঘটনাটি সাজানো হয়েছিল৷ যার সঙ্গে যুক্ত ছিলেন সঞ্চালিকা নিশানও৷

তবে এমন প্র্যাঙ্কে একেবারেই হাসি পায়নি কিং খানের৷ রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি৷ এমনকী চোরাবালি থেকে বেরিয়ে এসে রমেজকে ঘুষি মারার উপক্রমও করেন৷ রমেজ বারবার বলতে থাকেন, তিনি শাহরুখের বড় ভক্ত৷ তিনি যেন তাঁকে ক্ষমা করে দেন৷ কিন্তু তাঁর একটিও কথা শুনতে নারাজ শাহরুখ তাঁকে মাটিতে ফেলে নিরাপত্তারক্ষীদের ডাকতে শুরু করে দেন৷ অনেক চেষ্টা করেও তাঁকে ঠান্ডা করা যায়নি৷ পরে রমেজ গালাল শাহরুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন তিনি৷ যদিও সেটি ঘটনার আগে না পরে, তা জানা যায়নি৷

[মুক্তি পেয়েই নেটদুনিয়া কাঁপাচ্ছে মহেশবাবুর ‘স্পাইডার’-এর টিজার]

The post চোরাবালিতে শাহরুখ, এগিয়ে আসছে কমোডো ড্রাগন, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement