shono
Advertisement

Breaking News

ফিরছে ‘বাহুবলী’, এবার রাজমাতার জীবনী ফুটে উঠবে পর্দায়

রয়েছে একটি বিশেষ চমক! The post ফিরছে ‘বাহুবলী’, এবার রাজমাতার জীবনী ফুটে উঠবে পর্দায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:53 PM Aug 02, 2018Updated: 05:23 PM Aug 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?’ ভারতীয় ছবির ইতিহাসে মাইলস্টোন তৈরি করা ‘বাহুবলী’র প্রথম পর্বটি দেখে দীর্ঘদিন ধরে এ প্রশ্নই ঘুরপাক খেয়েছিল সিনেপ্রেমীদের মনে৷ ছবির সিক্যুয়েলে মিলেছিল তার উত্তর৷ কোনও সিনেমা নিয়ে যে এই পরিমাণ পাগলামি করা যায়, তা ‘বাহুবলী’ মুক্তি না পেলে হয়তো অজানাই থেকে যেত৷ তাই তো ছবির সিক্যুয়েলের পরও দর্শকদের চাহিদা ফুরিয়ে যায়নি৷ মনে হয়েছিল, যদি আরও একটা পর্ব তৈরি হয়৷ যদি আবার কয়েক মুহূর্তের জন্য হয়ে ওঠা যায় মাহেশমতীর বাসিন্দা৷ থ্রি-ডি চশমা চোখে যদি মহেন্দ্র বাহুবলী, ভল্লালদেব, শিবগামীদের কাছে আরও একবার ফেরা যায়! দর্শকদের মনের ইচ্ছা হয়তো বুঝতে পেরেছে নেটফ্লিক্স৷ কারণ দর্শকদের প্রার্থনায় সাড়া দিতে চলেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম৷ আরও একবার পর্দায় জীবন্ত হতে চলেছে মাহেশমতী সাম্রাজ্য৷

Advertisement

[ডিস্ট্রিবিউশন ঝামেলার ইতি, সুপ্রিম কোর্টের রায়ে মুক্ত ‘ফন্নে খাঁ’]

অমরেন্দ্র এবং মহেন্দ্র বাহুবলীর ছোট থেকে বড় হয়ে ওঠা, রাজ্যাভিষেক, প্রেম-বিবাহ, প্রতিশোধ, সবই দেখে ফেলেছেন দর্শকরা৷ তাহলে এবার কী থাকছে তাঁদের জন্য? এবার আরও বড় চমক৷ বৃহস্পতিবার নেটফ্লিক্সের তরফে জানানো হল, এবার রাজমাতা শিবগামীদেবীর জীবনী ফুটে উঠবে পর্দায়৷ ঠিক যেমন অক্ষয় কুমারের ‘বেবি’ ছবির প্রিলিউড হিসেবে বলিউডে তৈরি হয়েছিল ‘নাম শাবানা’৷ তবে পার্থক্য একটাই৷ এবার ওয়েব সিরিজ হিসেবে আসতে চলেছে বাহুবলীর প্রিলিউড৷ মোট ন’টি পর্বে দেখানো হবে শিবগামীর জীবন৷ লেখক আনন্দ নীলকান্তর বই ‘দ্য রাইজ অফ শিবগামী’ থেকেই অনুপ্রাণিত এই কাহিনি৷

[ম্যাগাজিনের ফটোশুটে অভিষেক সুহানার, কী বললেন শাহরুখ-গৌরী?]

‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি জানাচ্ছেন, মাহেশমতীর সাম্রাজ্য বহুদূর বিস্তৃতি৷ সেখানে বাস বিভিন্ন চরিত্রের৷ ‘বাহুবলী দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী দ্য কনক্ল্যুশন’-এ তার অনেকখানি তুলে ধরা হয়েছিল৷ তবে আরও অনেক কিছু দেখানো বাকি৷ বাহুবলী সিরিজের তেমনই একটি প্রিলিউড শিবগামীর উত্থান৷ সাম্রাজ্যের পত্তন, রাজনীতি, শক্তিবৃদ্ধি, সবই থাকবে এই কাহিনিতে৷ কিন্তু ওয়েব সিরিজে আগের মতোই সেই উন্নত ভিজুয়াল গ্রাফিক্স চোখে পড়বে তো? নির্মাতার কথায়, একই মেজাজ, দম্ভ, মাধুর্য, ভিজুয়াল এফেক্ট নিয়ে ফিরবে বাহুবলীর প্রিলিউড৷ কেবল প্ল্যাটফর্মটাই পালটাচ্ছে৷ নেটফ্লিক্সের সৌজন্যে আবার বাহুবলীকে নিয়ে শুরু হবে চর্চা৷ আর কী চাই?

The post ফিরছে ‘বাহুবলী’, এবার রাজমাতার জীবনী ফুটে উঠবে পর্দায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement