সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বশুরকে সরিয়ে সঞ্চালকের আসনে বসতে চলেছেন বউমা৷ বিগ বি-র জায়গায় কেবিসি মাতাবেন ঐশ্বর্য রাই বচ্চন৷ এমন খবরই ছড়িয়েছিল কদিন আগে৷ সেই ব্যারিটোন ভয়েস আর শোনা যাবে না ভেবে ইতিমধ্যেই অনেকেই হতাশ হয়েছিলেন, কিন্তু গুজবে জল ঢাললেন প্রযোজকরা৷ সাফ জানিয়ে দিলেন, এ অনুষ্ঠানে অমিতাভের কোনও বিকল্প হয় না৷
[ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’ ]
আগামী মরশুমে বিগ বি-র বিকল্প হিসেবে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছিল৷ তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ শোনা যাচ্ছিল বউমার কাছেই সঞ্চালকের আসন খোয়াতে চলেছেন বিগ বি৷ এছাড়া উঠে এসেছিল মাধুরী দীক্ষিতের নামও৷ শোনা যাচ্ছিল একেবারে নয়া আঙ্গিকে, নতুন সঞ্চালককে নিয়ে বাজিমাত করতে চায় কেবিসি৷ কিন্তু এ সব খবরেই জল ঢাললেন প্রযোজকরা৷ তাঁরা সাফ জানিয়ে দিলেন, কেবিসি অনুষ্ঠানের সঙ্গে অমিতাভ যেভাবে জড়িয়ে আছেন তার কোনও বিকল্প হতে পারে না৷ বস্তুত কেবিসি-তে সঞ্চালক হিসেবে অমিতাভের কোনও বিকল্পই নেই৷
[ এই বাবা-ছেলের কেমিষ্ট্রি দেখতেই অপেক্ষায় সিনেপ্রেমীরা ]
মাঝে অবশ্য সঞ্চালকের আসনে বসতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে৷ তিনি তাঁর সাধ্যমতো চেষ্টা করলেও বিগ বি-র ভাবমূর্তিকে অতিক্রম করতে পারেননি৷ কেরিয়ারের বেশ খারাপ সময় কেবিসি-কেই খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিলেন বিগ বি৷ বাকিটা ইতিহাস৷ কেবিসি আর বিগ বি যেন সমার্থক হয়ে উঠেছেন দিনে দিনে৷ কেউই তাঁর বিকল্প হতে পারেননি৷ এমনকী কিং খানও নন৷ তবে নতুন সিজনের গোড়া থেকেই ঐশ্বর্য ও মাধুরীর নাম নিয়ে জল্পনা ছড়াচ্ছিল৷ তাঁদের সঙ্গে একদফা কথা হয়েছে বলেও জানা যাচ্ছিল৷ যদিও এখন জানা যাচ্ছে, অমিতাভকেই সঞ্চালক হিসেবে ধরে রাখতে চান অনুষ্ঠানের প্রযোজকরা৷ তবে তাঁকে শেষপর্যন্ত না পাওয়া গেলে অন্য কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ কিন্তু এখনই সে বিষয় খোলসা করে কিছু বলতে নারা তাঁরা৷ আপাতত বিগ বি যে নির্বিকল্প তাই-ই জানিয়ে দেওয়া হয়েছে৷
[ কান উৎসবে পোশাক বিভ্রাটে অভিনেত্রী, বেরিয়ে পড়ল অন্তর্বাস! ]
The post ‘কেবিসি-তে অমিতাভের বিকল্প কেউ হতে পারে না’ appeared first on Sangbad Pratidin.
