shono
Advertisement

সাড়া জাগিয়েও পিছিয়ে গেল কাজ, কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সাহো’?

প্রভাস ভক্তদের অপেক্ষা আর সইছে না! The post সাড়া জাগিয়েও পিছিয়ে গেল কাজ, কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সাহো’? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:23 PM Feb 03, 2018Updated: 06:26 PM Feb 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর থেকে তেলুগু অভিনেতা প্রভাসের অনুগামী সংখ্যা দক্ষিণ ভারত ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশের প্রায় প্রতিটি কোনায়। তাই তাঁর সব অনুগামীরাই এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন কবে মুক্তি পাবে এই তাঁর পরবর্তী ছবি ‘সাহো’। কিন্তু এবার সেই সব অনুগামীদের জন্য রয়েছে দুঃসংবাদ। ‘সাহো’ ছবির পরিচালক জানিয়ে দিলেন কোনওভাবেই এবছর মুক্তি পাচ্ছে না ছবিটি। কারণ ছবির পরিচালক জানিয়েছেন, তাঁরা কেউ চান না তাড়াহুড়ো করে এই ছবির শুটিং শেষ করতে। তাই তিনি নিজে প্রভাসকে জানিয়েছেন,  ছবিতে তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য আরও বেশ কিছুটা সময় তিনি নিক। এছাড়াও পরিচালক আরও জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ছবির শুটিং-এর জন্য তাঁরা দুবাই যাচ্ছেন।

Advertisement

[বরফের উপর ‘ঘুমর’-এর জাদু ছড়ালেন প্রবাসী ভারতীয় সুন্দরী]

২০১৫ সালে মুক্তি পেয়েছিল প্রভাসের কেরিয়ারে সবচেয়ে বড় হিট ‘বাহুবলী’। আর তারপর গোটা ২ বছরের প্রচেষ্টায় আবার মুক্তি পেয়েছিল ওই ছবির সিক্যুয়েল ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’। আর পরপর এই দুটি ছবির মুক্তি বদলে দিয়েছিল প্রভাসের জীবন। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিশ্বের দরবারে। ছবিতে তাঁর অভিনয়ের বিশেষ প্রশংসা করেন দর্শক এবং বিশেষজ্ঞরা। অনেক বিশেষজ্ঞ আবার বলেছিলেন, প্রভাস আগামীদিনে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে আরও চমকে দেবেন দর্শকদের।

[সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘প্যাডম্যান চ্যালেঞ্জ’, কী বার্তা আমির খানের?]

কিন্তু সেই চমকের জন্য দর্শককে যে এতদিন অপেক্ষা করতে হবে তা বোধহয় তাঁরা আশা করেনি। এখন দেখার ঠিক কতদিন লাগে এই ছবির শুটিং শেষ হতে, কারণ ‘সাহো’র টিম জানিয়ে দিয়েছে ২০১৯ এর আগে কোনওভাবেই মুক্তি পাচ্ছে না ছবি। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন মন্দিরা বেদি, নিল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ এবং চাঙ্কি পাণ্ডে।

[আগামী ছবির জন্য হাড়ভাঙা খাটুনি ক্যাটরিনার, ভিডিও দেখলে অবাক হবেন]

The post সাড়া জাগিয়েও পিছিয়ে গেল কাজ, কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সাহো’? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার