shono
Advertisement

‘পদ্মাবত’ স্মৃতি উসকে পিছোল ‘অাইয়ারি’র মুক্তি, মিলল না সেন্সরের অনুমতি

এবার কারণ কী? The post ‘পদ্মাবত’ স্মৃতি উসকে পিছোল ‘অাইয়ারি’র মুক্তি, মিলল না সেন্সরের অনুমতি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Feb 03, 2018Updated: 08:18 PM Feb 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির মুক্তি নিয়ে আজকাল বেজায় চিন্তায় থাকেন প্রযোজক-পরিচালকরা। বিশেষ করে ‘পদ্মাবত’ পর্বের পর থেকে। সংস্কারি পহেলাজ বিদায় নিয়েছেন ঠিকই, তবে সিবিএফসি-র হাল খুব একটা পালটায়নি। সেন্সরের হাত এখনও যে বাঁধা তার প্রমাণ অহরহ মিলছে। এক ‘পদ্মাবত’-এর মুক্তি পেতে বছর ঘুরে গেল। এবার পিছিয়ে গেল পরিচালক নীরজ পাণ্ডের ‘অাইয়ারি’র মুক্তি। কারণ সঠিক সময়ে মিলল না সেন্সরের ছাড়পত্র।

Advertisement

[বরফের উপর ‘ঘুমর’-এর জাদু ছড়ালেন প্রবাসী ভারতীয় সুন্দরী]

সাধারণতন্ত্র দিবসের ঠিক আগেই অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’-এর সঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রা ও মনোজ বাজপেয়ীর ছবিটি। কিন্তু বছরের শুরুতে আচমকাই সেন্সরের ছাড়পত্র পেয়ে যায় সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’। ২৫ জানুয়ারি সে ছবির মুক্তির দিন ধার্য হয়। সঞ্জয়ের অনুরোধে নিজের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন অক্ষয়। ‘পদ্মাবত’-এর সঙ্গে সংঘাতে যেতে চাননি পরিচালক নীরজও। তিনিও নিজের ছবির মুক্তি পিছিয়ে দেন। ৯ ফেব্রুয়ারিই ঠিক হয় দু’টি ছবির মুক্তির তারিখ।

[সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘প্যাডম্যান চ্যালেঞ্জ’, কী বার্তা আমির খানের?]

শোনা যায়, নতুন এই মুক্তির তারিখ বেশ পছন্দ ছিল পরিচালকের। চেয়েছিলেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই দর্শকের দরবারে আসুক তাঁর ছবি। কিন্তু সে সাধে বাদ সাধল সেন্সরই। কেন এমন সিদ্ধান্ত? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নীরজের এ ছবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্দরমহল নিয়ে। সেখানকার দুর্নীতির কথাও তুলে ধরা হয়েছে। তাই এ ছবি আগে প্রতিরক্ষামন্ত্রককে দেখিয়ে নিতে চায় প্রসূন জোশীর নেতৃত্বাধীন সংস্থা। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই ছবিকে মুক্তির অনুমতি দেওয়া হবে। এমনকী বিদেশে মুক্তির ক্ষেত্রেও বিশেষ অনুমতি নিতে হবে। সে অনুমতি কবে মিলবে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।

[আগামী ছবির জন্য হাড়ভাঙা খাটুনি ক্যাটরিনার, ভিডিও দেখলে অবাক হবেন]

The post ‘পদ্মাবত’ স্মৃতি উসকে পিছোল ‘অাইয়ারি’র মুক্তি, মিলল না সেন্সরের অনুমতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার