shono
Advertisement

বাহুবলীর ভল্লাল দেব সম্পর্কে এই তথ্যটি জানেন?

একটি তেলুগু চ্যাট শো-তে নিজে এ কথা বলেছেন রানা... The post বাহুবলীর ভল্লাল দেব সম্পর্কে এই তথ্যটি জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:05 PM Apr 30, 2017Updated: 09:35 AM Apr 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তো একটাই ট্রেন্ডিং, বাহুবলী ২। এ ছবিই এখন টক অফ দ্য টাউন। শুধু শিবা বা কাটাপ্পাই নয়, আলোচনার টেবিলে ঝড় তুলছে ভল্লাল দেবের নামও। ভল্লাল দেবের চরিত্রে রানা দাগ্গুবাটি বেশ প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু জানেন কী, রানা ডান চোখে কিছু দেখতে পান না। হ্যাঁ! সম্প্রতি নিজেই সে কথা জানিয়েছেন জেন ওয়াইয়ের এই হার্টথ্রব। ছোট থেকেই তাঁর এক চোখের দৃষ্টি শক্তি নেই।

Advertisement

[অফিসেই দেহব্যবসা চালাচ্ছেন মহিলা বিধায়ক, অভিযোগ পুলিশকর্তার]

সম্প্রতি একটি তেলুগু চ্যাট শো-তে উপস্থিত ছিলেন রানা দাগ্গুবাটি। সেখানে তিনি বলেন, “আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমি ডান চোখে অন্ধ। আমি যা দেখার তা কেবল বাঁ চোখ দিয়েই দেখতে পাই। যদি আমার বাঁ চোখ বন্ধ হয়ে যায়, আমি কিছুই দেখতে পাব না।” তবে এক চোখে দেখাকে কোনওরকম বাধা বলে মানতে নারাজ রানা। যাঁরা এক চোখে দেখতে পান তাঁদের সাহস জুগিয়ে রানা বলেন, এতে ভয়ের কিছু নেই। কোনও পরিস্থিতিতেই নিজেদের দুর্বল ভাবা যাবে না। লড়াই করলে জয় আসবেই।

[টপলেস ছবিতেই নেটদুনিয়ায় ঝড় তুললেন রিয়া]

[প্রথম দিনই বক্স অফিসে রেকর্ড অঙ্কের ব্যবসা করল ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’]

The post বাহুবলীর ভল্লাল দেব সম্পর্কে এই তথ্যটি জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার