shono
Advertisement

সমাজে কতটা নিরাপদ বিদেশিনীরা? উত্তর মিলবে এই শর্ট ফিল্মে

দেখে নিন ছবির ট্রেলার, যা দর্শকদের অ্যাড্রিনালিন ক্ষরণ ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে৷ The post সমাজে কতটা নিরাপদ বিদেশিনীরা? উত্তর মিলবে এই শর্ট ফিল্মে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Jul 08, 2017Updated: 01:47 PM Jul 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পরিচালক রাম গোপাল ভার্মার গানস অ্যান্ড থাইজ-এর ট্রেলার সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷ অল্প সময়েই লক্ষ লক্ষ দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার হাতিয়ার হিসেবে ডিজিটাল মিডিয়াকেই নিজের পরবর্তী কাজের জন্য বেছে নিয়েছেন পরিচালক৷ আর এবার তাঁর প্রোডাকশন হাউসের হাত ধরে মুক্তি পেতে চলেছে একটি শর্ট ফিল্ম৷ ‘দ্য ফরেনার’৷

Advertisement

কথায় বলে, ‘অকেলি লড়কি খুলি হুই তিজোরি কি তরহা হোতি হ্যায়৷’ অর্থাৎ এ সমাজে একজন মহিলার একা থাকাটা যে কতটা বিপজ্জনক, তা শ্লীলতাহানি, ধর্ষণের মতো বিভিন্ন সাম্প্রতিক ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়৷ আর সেই মহিলা যদি হন কোনও বিদেশিনী, তাহলে তো আরওই সমস্যা৷ সমাজের কিছু হীনমন্য মানুষ সর্বদা যেন ওঁত পেতে থাকে বিদেশিনীর ছোঁয়া পেতে৷ তরুণা খান্ডেলওয়ালের স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ধরা পড়তে চলেছে ভারতে বাস করা তেমনই এক বিদেশিনীর একা থাকার কাহিনি৷

[‘টিউবলাইট’-এর ব্যর্থতার দায় নিয়ে টাকা ফেরাচ্ছেন সলমন]

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় নিয়ে এসেছিল রাম গোপালের ‘সরকার ৩’৷ মুখ্যচরিত্রে ছিলেন তাঁর প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন৷ কিন্তু শাহেনশার নামের ওজনও বক্স-অফিসের তরী পার করাতে পারেনি ভার্মাকে৷ দর্শকদের হলের ভিতরে টানতে পারেনি তাঁর ‘সরকার’৷ তবে হাল ছাড়তে নারাজ রামু৷ তাছাড়া সিনেমার পর্দায় অনেক সীমাবদ্ধতা রয়েছে৷ একে তো নির্দিষ্ট সময়, তার উপরে সেন্সর বোর্ডের রক্তচক্ষু৷ কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে সেসব বাধা নেই৷ আর তাই বড়পর্দার পর ডিজিটাল মিডিয়াতে নিজের ভাগ্যের পরীক্ষায় নেমেছেন তিনি৷ শনিবার রাত ন’টায় ইউটিউবে মুক্তি পাবে ‘দ্য ফরেনার’৷ আর তার আগেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ তুঙ্গে৷ ইতিমধ্যেই প্রায় এক লক্ষ কুড়ি হাজার দর্শক ছবির ট্রেলারটি দেখে ফেলেছেন৷

[নেটদুনিয়া কাঁপাচ্ছে দীপিকার সেক্সি ফটোশুট]

কী হল সুন্দরী, লাস্যময়ী, স্বল্প পোশাকে অভ্যস্ত সেই বিদেশি যুবতীর? শনিবার রাত ৯ টাতেই মিলবে তার উত্তর৷ তবে তার আগে দেখে নিন ছবির ট্রেলার, যা দর্শকদের অ্যাড্রিনালিন ক্ষরণ ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে৷

The post সমাজে কতটা নিরাপদ বিদেশিনীরা? উত্তর মিলবে এই শর্ট ফিল্মে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার