shono
Advertisement
Hariharan

কলকাতায় হরিহরণের ‘উস্তাদ-এ-গজল’, সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে বিশেষ মেহফিল

গানের শহর কলকাতা মেতে উঠতে চলেছে এক মায়াবী সুরের জলসায়। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি হরিহরণের সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে তিলোত্তমা। আগামী ২০ জুন শহরের বিখ্যাত প্রেক্ষাগৃহ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এক অনন্য গজল সন্ধ্যা।
Published By: Buddhadeb HalderPosted: 04:58 PM Jun 12, 2026Updated: 05:00 PM Jun 12, 2026

গানের শহর কলকাতা মেতে উঠতে চলেছে এক মায়াবী সুরের জলসায়। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি হরিহরণের সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে তিলোত্তমা। আগামী ২০ জুন শহরের বিখ্যাত প্রেক্ষাগৃহ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এক অনন্য গজল সন্ধ্যা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘উস্তাদ-এ-গজল’। বেঙ্গল ওয়েব সলিউশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সন্ধ্যার মূল নিবেদক বোরোলিন। সহযোগিতায় খুকুমণি। সেদিন ঠিক সন্ধ্যা ৬টা থেকে সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করবেন শিল্পী নিজে।

Advertisement

গজল বরাবরই ভারতীয় সঙ্গীতের এক অত্যন্ত স্বতন্ত্র ও সমৃদ্ধ ঘরানা। সুরের রসিকদের কাছে এর আবেদন চিরকালই আলাদা। হিন্দি সিনেমার জনপ্রিয় গানের পাশাপাশি গজলের ধারাও এ দেশে এক বহমান নদীর মতো আপন ছন্দে বয়ে চলেছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা গজলের মেহফিলে সুরের সুবাস আর কথার জাদুতে বুঁদ হয়ে থাকেন শ্রোতারা। আসলে গজল হল মূলত কথা প্রধান গান। মানুষের প্রেম, বিরহ এবং নানা সূক্ষ্ম অনুভূতি এখানে কাব্যময় ভঙ্গিতে প্রকাশ পায়। আর সেই কথা যখন সুরের স্নিগ্ধতায় মেশে, তখন তা এক মায়াবী পরিবেশ তৈরি করে।

কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার এবং পদ্মশ্রী সম্মান।

দীর্ঘ পঞ্চাশ বছর আগে এই গজলের হাত ধরেই হরিহরণের সঙ্গীত সফরের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ভারতীয় নানা ভাষার চলচ্চিত্রে গান গেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার এবং পদ্মশ্রী সম্মান। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে স্বয়ং হরিহরণজির গজল অ্যালবাম ‘সুকুন’ নিবেদন করেছিলেন। এই অ্যালবামের সুরকারও ছিলেন হরিহরণ নিজে। গত পাঁচ দশক ধরে সিনেমার গান, পপ অ্যালবাম এবং গজল—নানা ধারার সঙ্গীত নিয়ে নিরলস কাজ করে চলেছেন তিনি। ইতিমধ্যে শিল্পীর ৩০টিরও বেশি গজলের অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘গুলফাম’ এবং ‘আবসর-এ-গজল’ অ্যালবামে তিনি আশা ভোঁসলের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন। এ ছাড়া ‘কাশ’, ‘হালকা নশা’ এবং ‘জশন’ তাঁর অন্যতম সফল ও জনপ্রিয় গজল অ্যালবাম।

কলকাতাবাসীর কাছে এই বিশেষ গজল সন্ধ্যা উপভোগ করার এক অনন্য সুযোগ হতে চলেছে। এই অনুষ্ঠান প্রসঙ্গে হরিহরণ জানান, "কলকাতা সঙ্গীতের শহর, গান সমজদারদের শহর। এখানে বারে, বারে ফিরে এসে গান পরিবেশন করতে ভালো লাগে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement