shono
Advertisement
Ralph Lauren

ঝুমকা গিরা রে! ভারতীয় কানের দুলকে 'ভিন্টেজ' বলে চালাল নামী মার্কিন সংস্থা, তুঙ্গে বিতর্ক

কোলাপুরীর পর এবার দক্ষিণ এশিয়ার ঝুমকাকে আত্মসাৎ করার চেষ্টা? উঠছে প্রশ্ন। বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার র‌্যালফ লরেন।
Published By: Biswadip DeyPosted: 04:22 PM Mar 15, 2026Updated: 04:36 PM Mar 15, 2026

'ঝুমকা গিরা রে'... এই গান কে না শুনেছে? এদেশের তরুণীদের কাছে দশকের পর দশক ধরে ঝুমকা তথা ঝোলা দুলের আবেদন আজও অমলিন। কিন্তু বিখ্যাত মার্কিন ব্র্যান্ড কিনা সেই ঝুমকাকেই 'ভিন্টেজ' বলে হাত ঝেড়ে ফেলতে চাইল! প্যারিস ফ্যাশন উইকে মডেলরা হাঁটলেন অবিকল সেই ঝুমকা কানে ঝুলিয়েই। অথচ মিলল না স্বীকৃতি। ভারত তথা দক্ষিণ এশিয়ার নামই উল্লেখ করেনি বিখ্যাত ফ্যাশন হাউস র‌্যালফ লরেন! যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

Advertisement

এই প্রথম নয়। এর আগে কোলাপুরী চপ্পলের কৃতিত্বও আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। অবিকল কোলাপুরীর মতো চটি পরিয়ে মডেলদের হাঁটানোর পরও স্বীকার করা হয়নি এটা ভারতে উৎপাদিত জুতো। এবার ঝুমকা। বলা হয়েছে এটা 'ভিন্টেজ'। কিন্তু কোথাকার ভিন্টেজ, উৎস কোথায়, সবই এড়িয়ে যাওয়া হয়েছে। আর শোরগোল এই কারণেই।
দেখা গিয়েছিল প্যারিসের ফ্যাশন শোয়ে বহু মডেল হাঁটছেন, যাঁদের কানের দুল অবিকল আমাদের দেশীয় ঝুমকা। জ্যাকেট, ব্লেজারের সঙ্গে ঝুমকার সঙ্গত নজর কেড়েছে ফ্যাশন সচেতন মানুষের। সেই দুল নাকি 'ভিন্টেজ'। যা দেখে নেট দুনিয়ায় হাসির রোল। এক নেটিজেন লিখেছেন, ''এই দুল তো পঞ্চাশ টাকাতেই পাওয়া যায়।'' আরেক জন লিখেছেন, ''অর্থাৎ কিনা চুরি করা।''

বিখ্যাত মার্কিন ব্র্যান্ড কিনা ঝুমকাকেই 'ভিন্টেজ' বলে হাত ঝেড়ে ফেলতে চাইল! প্যারিস ফ্যাশন উইকে মডেলরা হাঁটলেন অবিকল সেই ঝুমকা কানে ঝুলিয়েই। অথচ মিলল না স্বীকৃতি।

বলে রাখা ভালো এই ব্র্যান্ড যাঁর নামে তিনি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার র‌্যালফ লরেন। তিনিই প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকের ডিজাইন করেছিলেন। এমনকী, মেট গালায় প্রিয়াঙ্কার পোশাকেরও রূপকার তিনিই ছিলেন। এহেন বিখ্যাত মানুষ কী করে এমন কাজ করলেন উঠছে সেই প্রশ্নও। কোনও কিছু থেকে তিনি অনুপ্রাণিত হতেই পারেন। কিন্তু অবিকল সেটাই হাজির করিয়ে স্বীকৃতি না দেওয়াটা যে গুরুতর অন্যায়, তা মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশই।

ব্র্যান্ড যাঁর নামে তিনি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার র‌্যালফ লরেন। তিনিই প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকের ডিজাইন করেছিলেন।

আত্মপক্ষ সমর্থনে র‌্যালফ অবশ্য মুখ খুলেছেন। তাঁর দাবি, এই ঘটনা একেবারে মৌলিক ভাবে নকশা করা হয়েছে। যা তাঁদের ‘অথেনটিক মেকার্স’ ও ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ কর্মসূচিরই অন্তর্গত। কিন্তু ভারত বা দক্ষিণ এশিয়ার কোনও যোগসূত্র তাঁকে উল্লেখ করতে দেখা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement