shono
Advertisement

Breaking News

Jamal Musiala

চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?

কোন রোগে ভুগছেন মুসিয়ালা?
Published By: Arpan DasPosted: 11:21 AM Aug 19, 2026Updated: 11:21 AM Aug 19, 2026

চারদিনের মধ্যে দ্বিতীয়বার। ফের মাঠেই অজ্ঞান হয়ে গেলেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা। মঙ্গলবার হেইডেনহাইমের বিরুদ্ধে ম্যাচের সময়ও ফের মাঠে লুটিয়ে পড়লেন ২৩ বছর বয়সি ফুটবলার। কেন বারবার একই সমস্যায় ভুগছেন মুসিয়ালা? পরে নিজেই জানান, জটিল স্নায়বিক রোগে ভুগছেন তিনি। তাহলে কি এই সমস্যায় কেরিয়ার শেষ হয়ে যেতে পারে জার্মান মিডফিল্ডারের?

Advertisement

বিশ্বকাপের পর সামনেই নতুন মরশুম শুরু হবে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে সব দল। জার্মানির বায়ার্ন মিউনিখের ম্যাচ ছিল হেইডেনহাইমের বিরুদ্ধে। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমেই হঠাৎ ঢলে পড়েন মুসিয়ালা। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে তিনি মাঠ ছাড়েন। এর আগে শনিবার বায়ার্নের ম্যাচ ছিল আরবি লাইপজিগের বিরুদ্ধে। প্রায় ৩৩ ডিগ্রি গরমে ম্যাচ চলছিল। ম্যাচের মাঝেই দেখা যায়, আচমকা অসুস্থ বোধ করছেন মুসিয়ালা। হঠাৎ তাঁর মাথা ঘুরে যায়। মাটিতে পড়েও যেতে পারতেন। আর ওই অবস্থায় মাথায় চোট লাগলে বড় কোনও বিপদ ঘটতে পারত। সে যাত্রায় বাঁচিয়ে দেন নতুন সতীর্থ ইসমায়েল সাইবারি।

এবারও একই ঘটনার পর মুখ খুলেছেন মুসিয়ালা। তিনি বলেন, "শারীরিক পরীক্ষার পর আমার শরীরে 'অ্যাবসেন্স সেজার' বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটা মূলত স্নায়বিক জটিলতার কারণে হয়। তবে চিকিৎসার মাধ্যমে এটা সারিয়ে তোলা সম্ভব। লাইপজিগ ও হেইডেনহাইমের বিরুদ্ধে যা ঘটেছে, তা এই সমস্যার জন্যই হয়েছে। বাইরে থেকে দেখতে বিষয়টা দেখলে ভয় লাগবে। তবে আমার কাছে ব্যাপারটা খুব সাধারণ।" মুসিয়ালা জানিয়েছেন, তাঁর চিকিৎসা চলছে। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সমর্থকদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement