shono
Advertisement
Cristiano Ronaldo

ভেনেজুয়েলার ভূমিকম্পে বাদ পড়েছে পা, বিশ্বকাপের মাঝেই সেই ভক্তকে বিশেষ বার্তা রোনাল্ডোর

'সর্বহারা' আন্দ্রে হাসপাতালের বিছানায় শুয়েও শুধু রোনাল্ডোর নাম নিচ্ছিল। সে জানায়, ভূমিকম্পে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পানিনি বিশ্বকাপ স্টিকারের অ্যালবামটি সে হারিয়ে ফেলেছে।
Published By: Sulaya SinghaPosted: 01:23 PM Jul 04, 2026Updated: 02:56 PM Jul 04, 2026

ভক্তের ভগবান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সমর্থকদের প্রতি তাঁর আচরণে বারবার মিলেছে সে প্রমাণ। বিশ্বকাপের মাঝে আবারও ফুটবলপ্রেমীদের মন কাড়লেন সিআর সেভেন। ভেনেজুয়েলার ভয়ংকর ভূমিকম্পে আক্রান্ত তরুণ ভক্তের জন্য বিশেষ ভিডিও বার্তা পাঠালেন পর্তুগিজ মহাতারকা।

Advertisement

জুন মাসের শেষে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় ভেনেজুয়েলা। প্রায় ১ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়। লক্ষ লক্ষ ঘরছাড়া। সেই ধ্বংসলীলাতেই আক্রান্ত হয় আন্দ্রে মিলিস। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায় আন্দ্রে। জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেলেও চিকিৎসকরা তার একটি পা বাদ দিতে বাধ্য হন। শুধু তাই নয়, ভয়ংকর কম্পন কেড়ে নেয় তার পরিবারের একাধিক সদস্যকেও। 'সর্বহারা' আন্দ্রে হাসপাতালের বিছানায় শুয়েও শুধু রোনাল্ডোর নাম নিচ্ছিল। সে জানায়, ভূমিকম্পে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পানিনি বিশ্বকাপ স্টিকারের অ্যালবামটি সে হারিয়ে ফেলেছে। সেটাই ছিল তার সবচেয়ে প্রিয় সম্পদ। সোশাল মিডিয়ায় এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সিআর সেভেনকে ট্যাগ করে আন্দ্রের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন নেটিজেনরা। নিরাশ হতে হয়নি। খবর পৌঁছে যায় রোনাল্ডোর কানে। আর চিরাচরিত স্বভাবভঙ্গিতে এক মুহূর্ত দেরি না করে ভক্তকে কাছে টেনে নেন তিনি।

বিশ্বকাপের মাঝেই পর্তুগাল ফ্যানের জন্য ভিডিও করে ম্যাচ দেখার আমন্ত্রণ জানালেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পর্তুগিজ অধিনায়ক বলছেন, "হ্য়ালো আন্দ্রে। কেমন আছো? আমি এই ভিডিওটা বানিয়েছি তোমায় জড়িয়ে ধরে আদরের বার্তা দিতে।"

বিশ্বকাপের মাঝেই পর্তুগাল ফ্যানের জন্য ভিডিও করে ম্যাচ দেখার আমন্ত্রণ জানালেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পর্তুগিজ অধিনায়ক বলছেন, "হ্য়ালো আন্দ্রে। কেমন আছো? আমি এই ভিডিওটা বানিয়েছি তোমায় জড়িয়ে ধরে আদরের বার্তা দিতে। আমি জানি তুমি সুপার ফ্যান। আমি চাই, তুমি এসে আমার একটা ম্যাচ দেখো। তোমার সঙ্গে দেখা করতে পারলে খুব ভালো লাগবে। অনেক ভালোবাসা বন্ধু।" জানা গিয়েছে, ওই তরুণ ভক্তকে সই করা একটি জার্সিও পাঠিয়েছেন রোনাল্ডো।

বলে রাখা ভালো, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে পর্তুগাল। টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথমবার গোল করে মহাকাব্য রচনা করেছেন ৪১ বছরের 'যুবক'। সেই ম্যাচের পরই ভেনেজুয়েলার তরুণ সমর্থককে ভিডিও বার্তা দিয়ে ভক্তকূলের মন জয় করেছেন রোনাল্ডো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement